চীনে ফোল্ডিং Honor Magic V5 স্মার্টফোনটি Honor Magic V3 স্মার্টফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হয়েছে। এটি একটি প্রিমিয়াম বুক-শেপের ফোল্ডেবল স্মার্টফোন। এই ফোল্ডেবল স্মার্টফোনের Ivory White মডেলের থিকনেস মাত্র 8.8mm, তাই এই মডেলটিকে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন বলা হচ্ছে। এই স্মার্টফোনের ওজন মাত্র 217 গ্রাম। এছাড়া স্মার্টফোনটিতে হাই-এন্ড Snapdragon 8 Elite SoC, 6,100mAh ব্যাটারি, 16GB পর্যন্ত RAM ও 1TB স্টোরেজ দেওয়া হয়েছে। যারা একটি স্লিম ফোল্ডেবল স্মার্টফোন খুঁজছেন, এটি তাদের জন্য একটি ভালো অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোল্ডেবল Honor Magic V5 স্মার্টফোনের ফিচার ডিটেইলস সম্পর্কে।
Honor Magic V5 ফোনের দাম
চীনের বাজারে ফোল্ডেবল Honor Magic V5 স্মার্টফোনটি 8,999 ইউয়ান অর্থাৎ প্রায় 1,08,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
| মডেল | দাম (চীন) |
| 12GB + 256GB | 8,999 ইউয়ান (প্রায় 1,08,000 টাকা) |
| 16GB + 512GB | 9,999 ইউয়ান (প্রায় 1,20,000 টাকা) |
| 16GB + 1TB | 10,999 ইউয়ান (প্রায় 1,32,000 টাকা) |
2025 সালের 4 জুলাই থেকে স্মার্টফোনটির সেল শুরু হবে। এই স্মার্টফোনটি আইভরি হোয়াইট, ডান গোল্ড, ব্ল্যাক এবং রেডিশ ব্রাউনের মতো কালার অপশনে সেল করা হবে।
আগেই জানিয়েছি আইভরি হোয়াইট মডেলটি সবচেয়ে পাতলা, এর থিকনেস 8.8 মিমি এবং ওপেন করলে 4.1 মিমি। অন্যদিকে এই মডেলটির ওজন 217 গ্রাম রয়েছে। এই স্মার্টফোনটিতে স্টিলের হিঞ্জ ব্যাবহার করা হয়েছে। ফোনটির ইনার স্ক্রিন অনার সুপার আর্মার্ড গ্লাস দিয়ে প্রোটেক্টেড এবং কভার স্ক্রিনে অনার অ্যান্টি স্ক্র্যাচ ন্যানো ক্রিস্টাল শিল্ড লেয়ারিং রয়েছে।
Honor Magic V5 স্মার্টফোনটিতে LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি 7.95 ইঞ্চির স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 5,000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি কভার স্ক্রিনে একই রিফ্রেশ রেট এবং ব্রাইটনেস দেওয়া হয়েছে। ফোল্ডেবল স্মার্টফোনটিতে 3nm ফেব্রিকেশনে তৈরি 4.32GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Elite প্রসেসর রয়েছে। এটি Android 15 এবং MagicOS 9.0.1 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। এই স্মার্টফোনটিতে 5,820mAh ব্যাটারি (1TB মডেলে 6,100mAh ব্যাটারি, শুধুমাত্র চীনে), এবং 66W ওয়্যাড চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফোল্ডেবল স্মার্টফোনটিতে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা সহ 64MP 3x অপটিক্যাল জুম লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 20MP লেন্স এবং কভার স্ক্রিনে 20MP লেন্স যোগ করা হয়েছে।
