গত বছর রিয়েলমি ভারতের প্রথম শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ তাদের realme GT 7 Pro স্মার্টফোনের লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটি 16GB RAM সহ লঞ্চ করা হয়েছিল। এবার ব্র্যান্ড তাদের ফ্যানদের খুশি করার জন্য এই স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটির দাম 10 হাজার টাকা মতো কমানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme GT 7 Pro স্মার্টফোনের নতুন দাম ও সেল ডিটেইলস সম্পর্কে।
realme GT 7 Pro এর প্রাইস
| realme GT 7 Pro | লঞ্চ প্রাইস | প্রাইস ড্রপ | সেলিং প্রাইস |
| 12GB RAM + 256GB Storage | ₹59,999 | ₹9,000 | ₹50,999 |
| 16GB RAM + 512GB Storage | ₹65,999 | ₹10,000 | ₹55,999 |
স্মার্টফোনটির 12GB RAM সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে স্মার্টফোনের দাম 9,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে। এই প্রাইস কাটের পর স্মার্টফোনটির 12GB RAM অপশন 50,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে কোম্পানির এই স্মার্টফোনের 16GB RAM সহ 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,000 টাকা পর্যন্ত কমিয়ে দিয়েছে। এই মডেলটি 65,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, যা বর্তমানে 55,999 টাকা দামে পাওয়া যাচ্ছে।
Realme GT 7 Pro এর স্পেসিফিকেশন
- 6.78″ 1.5k quad-curved
- Qualcomm Snapdragon 8 Elite
- 16GB RAM + 512GB Storage
- 12GB Dynamic RAM
- 50MP+50MP+8MP Camera
- 16MP Selfie Camera
- 5,800mAh Battery
- 120W Ultra Charge
ডিসপ্লে
Realme GT 7 Pro ফোনে 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5k ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই quad-curved স্ক্রিন Eco OLED Plus টেকনোলজি এবং 8T LTPO প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2600Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট, 6500nits ব্রাইটনেস এবং আল্ট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রসেসর
ভারতের বাজারে Realme GT 7 Pro ফোনটি প্রথম Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ স্মার্টফোন। 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেস Orion CPU আর্কিটেকচারে তৈরি এই প্রসেসর 4.32GHz ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 830 GPU যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 27 লক্ষেরও বেশি AnTuTu Score পেয়েছে।
স্টোরেজ
Realme GT 7 Pro ফোনে শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দুর্দান্ত RAM ও রয়েছে। ভারতের বাজারে এই ফোনটির টপ মডেলে 16GB RAM এবং 512GB Storage দেওয়া হয়েছে। একইভাবে ফোনের টপ মডেল এবং বেস মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে Dynamic RAM টেকনোলজির মাধ্যমে 28GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে LPDDR5X RAM + UFS 4.0 Storage টেকনোলজি রয়েছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
কোম্পানি তাদের Realme GT 7 Pro ফোনটিকে ‘AI powerhouse’ বলে জানিয়েছে। ফোনটি এআই ফিচারযুক্ত realme UI 6.0 সহ পেশ করা হয়েছে। এই ফোনে ইমেজ এডিটিং, স্কেচ মেকিং ও মোবাইল গেমিং আরও সহজ ও সুন্দর করে তোলার জন্য AI Sketch to Image, AI Motion Deblur, AI Game Super Resolution এবং AI Telephoto Ultra Clarity এর মতো বিভিন্ন এআই ফিচার দেওয়া হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Realme GT 7 Pro ফোনে HyperImage+ ক্যামেরা সিস্টেম যোগ করা হয়েছে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP IMX906 OIS প্রাইমারি সেন্সর, এফ/2.65 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ পোর্ট্রেট Sony IMX882 লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত ও 112° FOV সহ 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
ভারতে Realme GT 7 Pro ফোনটি 5,800mAh Titan Battery সহ পেশ করা হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 120W Ultra Charge টেকনোলজি যোগ করা হয়েছে। এতে সিলিকন-কার্বন এনোড ব্যাটারি রয়েছে, আমাদের টেস্টে PC Mark Battery স্কোর 17 ঘন্টা 34 মিনিট পেয়েছে। টেস্ট চলাকালীন মাত্র 29 মিনিটের মধ্যেই ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ হয়ে যায়।
