Motorola ভারতে তাদের ‘Edge 60’ সিরিজের অধীনে এখনও পর্যন্ত Edge 60 Stylus, Edge 60 Fusion এবং Edge 60 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানির পক্ষ থেকে সিরিজের চতুর্থ স্মার্টফোন হিসাবে Motorola Edge 60 পেশ করা হবে। কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আগামী 10 জুন ভারতে এই ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও জানিয়ে দেওয়া হয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
Motorola Edge 60 ফোনের ভারতীয় লঞ্চ ডেট
কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে Motorola Edge 60 ফোনটি লাইভ করে দেওয়া হয়েছে। এখানে ফোনটির প্রোডাক্ট পেজে এই আপকামিং ফোনটির স্পেসিফিকেশন ডিটেইলস জানিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র 10 জুন Motorola Edge 60 ফোনের দাম ঘোষণা করা বাকি। এই দিনই ফোনটির দামের পাশাপাশি সেল ডিটেইলস সম্পর্কেও জানানো হবে। এই ফোনটি কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।
Meet the all-new Motorola Edge 60
Packed with the segment’s only 3 X 50MP Pro-Grade AI camera with 3X optical Zoom, it’s built for creators who see the world differently.
Launching on 10th June on Flipkart | https://t.co/azcEfy2uaW | leading retail stores.— Motorola India (@motorolaindia) June 6, 2025
Motorola Edge 60 ফোনের স্পেসিফিকেশন
- 6.7″ pOLED Quad Curved Display
- MediaTek Dimensity 7400
- 12GB RAM + 256GB Storage
- 50MP Rear Camera
- 50MP Selfie Camera
- 5,500mAh Battery
- 68W TurboPower
ডিসপ্লে: এই ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। pOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন যোগ করা হয়েছে।
পারফরমেন্স: প্রসেসিঙের জন্য Motorola Edge 60 ফোনে 5G কানেক্টিভিটি সাপোর্টেড MediaTek Dimensity 7400 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই প্রসেসর 2.0GHz থেকে 2.6GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে। এর সঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য এতে Arm Mali-G615 MC2 GPU দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10MP টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: Motorola Edge 60 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 68W ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে।
অন্যান্য ফিচার: এই ফোনে USB Type-C চার্জিং পোর্ট ও অডিও জ্যাক দেওয়া হয়েছে। এই ফোনের বডি ‘Air Nanoskin’ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এটির ওজন প্রায় 181 গ্রাম। এই ফোনটি Blues Soda কালারে পেশ করা হয়েছে।
Motorola Edge 60 ফোনের সম্ভাব্য দাম
ভারতে Motorola Edge 60 ফোনটি Edge 60 Fusion ফোনের চেয়ে ওপরের রেঞ্জে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। মনে করিয়ে দিই Edge 60 Fusion ফোনটির প্রাথমিক দাম 22,999 টাকা। তাই Edge 60 5G ফোনটি 24,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। ভারতে এই ফোনটি Pantone Shamrock এবং Pantone Gibraltar Sea কালার অপশনে সেল করা হবে। তবে এই আপকামিং ফোনের সঠিক দাম আগামী 10 জুন জানা যাবে।
