Home খবর 8000mAh ব্যাটারি সহ 10 জুন লঞ্চ হবে OnePlus Turbo 6X Pro স্মার্টফোন, একইসঙ্গে আসতে চলেছে Turbo 6X 5G

8000mAh ব্যাটারি সহ 10 জুন লঞ্চ হবে OnePlus Turbo 6X Pro স্মার্টফোন, একইসঙ্গে আসতে চলেছে Turbo 6X 5G

গত সপ্তাহে ওয়ানপ্লাস তাদের নতুন Turbo 6X series টিজ করে জানিয়েছিল এই মাসে ছনের বাজারে সিরিজটি লঞ্চ করা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে আসন্ন সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামীকাল অর্থাৎ 10 জুন চীনে একটি ইভেন্টের আয়োজন করা হবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে নতুন OnePlus Turbo 6X এবং OnePlus Turbo 6X Pro স্মার্টফোনদুটি পেশ করা হবে।

10 জুন চীনের বাজারে OnePlus Turbo 6X series লঞ্চ করা হবে। চীনের লোকাল সময় অনুযায়ী দুপুর 2 টো 30 মিনিটে ইভেন্ট শুরু করা হবে, এই ইভেন্টের মঞ্চ থেকে OnePlus Turbo 6X সিরিজ চীনের বাজারে পেশ করা হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12টা হবে। একইসঙ্গে চীনের অফিসিয়াল ওয়েবসাইটে OnePlus Turbo 6X সিরিজের লঞ্চ লাইভ দেখানো হবে। জানিয়ে রাখি ভারতের বাজারে এই সিরিজ লঞ্চ করা হবে না, তবে কোম্পানির ফোনটি নতুন নামে ভারতের বাজারে পেশ করা হতে পারে।

OnePlus Turbo 6X Pro ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে লিঞ্চের আগেই OnePlus Turbo 6X Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আসন্ন ফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Super অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে।

কোম্পানি জানিয়ে দিয়েছে আপকামিং ফোনটি ColorOS 16 সহ পেশ করা হবে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে ওয়ানপ্লাস ফোনটির তিনটি স্টোরেজ অপশন সহ প্রি-বুকিং শুরু হয়েছে। এতে 8GB RAM + 128GB, 8GB RAM + 256GB এবং 12GB RAM + 256GB স্টোরেজ অপশন রয়েছে। চীনের বাজারে ফোনটি Orange এবং Black কালার অপশন সহ সেল করা হবে।

OnePlus Turbo 6X Pro 5G ফোনটি শক্তিশালী 8000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এতে রিভার্স চার্জিং টেকনোলোজি থাকবে, ফলে এই ফোনের সাহায্যে অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে। কোম্পানির পক্ষ থেকে OnePlus Turbo 6X Pro 5G ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড Samsung AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আপকামিং ওয়ানপ্লাস ফোনটি মজবুত বিল্ড কোয়ালিটি এবং ডিউরেবেল বডি সহ লঞ্চ করা হবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP66 + IP68 + IP69 রেটিং দেওয়া হবে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য OnePlus Turbo 6X Pro ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OnePlus Turbo 6X ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনটি MediaTek Dimensity 7360 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনটিতে 6.72-ইঞ্চির ফুলএইচডি + এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে। আপাতত OnePlus Turbo 6X এবং OnePlus Turbo 6X Pro স্মার্টফোনদুটির অফিসিয়াল স্পেসিফিকেশন জানার জন্য 10 জুন লঞ্চ পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।