POCO তাদের নতুন ব্যাটারি সহ POCO X8 Power 5G এবং POCO X8 5G স্মার্টফোন দুটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে নিশ্চিত জানানো হয়েছে। কোম্পানির সোশ্যাল মিডিয়া এবং Flipkart এর মাধ্যমে জারি হওয়া প্রোমোশনাল ম্যাটেরিয়ালের মাধ্যমে জানা গেছে 4 সেপ্টেম্বর ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 10,000mAh বড় ব্যাটারি হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO X8 Power 5G এবং POCO X8 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
POCO X8 Power 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট
2026 সালের 4 সেপ্টেম্বর দুপুর 12টা সময়ে POCO X8 Power 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির সোশ্যাল মিডিয়া এবং Flipkart এর সঙ্গে পার্টনারশিপে ফোনটির লঞ্চ ডেট জানানো হয়েছে। এছাড়া লঞ্চ ইভেন্টের সময় ফোনের দাম, স্পেসিফিকেশন এবং প্রাথমিক সেল ডিটেইলস সম্পর্কে তথ্য শেয়ার করা হবে।
10,000 mAh battery? Yeah, you read that right.
We didn’t just push the limits, we completely broke them. Introducing the biggest battery EVER on a POCO phone: #10000mAh of uninterrupted power that keeps going for 3.5 DAYS straight.#POCOX8Power, launching 4th September at 12 PM pic.twitter.com/6MmNt86JUj
— POCO India (@IndiaPOCO) August 28, 2026
POCO X8 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট
কোম্পানির X8 সিরিজের অধীনে POCO X8 Power 5G ফোনটি লঞ্চ করা হবে। আগেই
POCO India এর পক্ষ থেকে এই সিরিজের POCO X8 ফোনটি টিজ করা হয়েছিল। 4 সেপ্টেম্বর এই ফোনটিও পেশ করা হবে। ফোনটিতে 9,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে 3.2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে 67W চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হবে।
Make the plans.
Take the detours.
Live it up!The POCO X8 5G has 9000mAh battery and 3.2 days of power to keep up.
Come see what power maxxing looks like, launching 4th Sept, 12 PM#POCOX8 #POCOX85G #POCOIndia #PowerMaxxing #POCO pic.twitter.com/mgMVr0NErF
— POCO India (@IndiaPOCO) August 28, 2026
10,000mAh এর চেয়েও বড় ব্যাটারি
POCO X8 Power 5G ফোনের বিশেষত্ব হল 10,000mAh ব্যাটারি হবে। কোম্পানি জানিয়েছে একবার চার্জ করলে এই ব্যাটারি প্রায় 3.5 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। যারা বার বার চার্জ করার সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন, সেইসব ইউজারদের কাছে ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের চার্জিং স্পীড সম্পর্কে জানানো হয়নি। তবে ফোনে 100ওয়াট চার্জিং স্পীড সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
POCO X8 Power 5G ফোনের ডিজাইন
টিজারের মাধ্যমে POCO X8 Power 5G ফোনটি কোম্পানির সিগনেচার ডুয়েল-টোন ইয়ালো ফিনিশ সহ দেখা গেছে। ফোনের রেয়ার প্যানেলে ক্লিন ডিজাইন দেওয়া হয়েছে। আপকামিং ফোনের ব্যাক প্যানেলে squircle শেপের ক্যামেরা আইল্যান্ড যোগ করা হয়েছে। এতে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে।
POCO X8 Power 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
লঞ্চের আগেই লিক হওয়া তথ্য অনুযায়ী POCO X8 Power 5G ফোনটিতে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3,500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে LPDDR5X RAM এবং ফাস্ট স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে।
জানিয়ে রাখি 4 সেপ্টেম্বর দুপুর 12টা সময়ে কোম্পানির লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে POCO X8 Power 5G ফোনের দাম, মেমরি ভেরিয়েন্ট এবং প্রাথমিক সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোনটির সেল করা হবে।
যারা বড় ব্যাটারি সহ 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য POCO X8 Power 5G ফোনটি ভালো বিকল্প হতে পারে। আমরা লঞ্চের দিন আপকামিং ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









