Highlights
- OnePlus Nord CE 3 5G ফোনটি Snapdragon 695 চিপসেটে লঞ্চ হবে।
- এই ফোনে 108MP ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে।
- OnePlus Nord CE 3 5G ফোনটি 67W চার্জিং এবং একটি 5,000mAh ব্যাটারি সাপোর্ট করবে।
ভারতে 7 ফেব্রুয়ারি লঞ্চ হবে OnePlus 11 স্মার্টফোন। এই শক্তিশালী ফোনটি চীনে অফিসিয়াল হয়ে গেছে এবং এই ফোনটি শীঘ্রই ভারতেও লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির আগে কোম্পানির OnePlus Nord CE 3 5G সম্পর্কিত বড় তথ্য সামনে এসেছে। 91mobiles সূত্র থেকে এই মোবাইল ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছে। Nord CE 3 স্মার্টফোনটি Qualcomm Snapdragon 695 চিপসেট এবং 108MP ক্যামেরা সাপোর্ট সহ পেশ করা হবে। আরও পড়ুন: লঞ্চ হল 100KM রেঞ্জসহ এই ইলেকট্রিক বাইক, জেনে নিন ফিচার এবং দাম
OnePlus Nord CE 3 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)
- 6.7″ 120Hz ডিসপ্লে
- Qualcomm Snapdragon 695
- 8GB RAM + 128GB স্টোরেজ
- 16MP সেলফি ক্যামেরা
- 108MP ট্রিপল রেয়ার ক্যামেরা
- 67W 5,000mAh ব্যাটারি
91Mobiles-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই স্মার্টফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে পেশ করা হবে, যা 2400 X 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি বড় 6.7-ইঞ্চি ডিসপ্লে সাপোর্ট করবে।এই ফোনের স্ক্রিনটি IPS এলসিডি প্যানেলে তৈরি হবে যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। OnePlus Nord CE 3 ফোনের স্ক্রিনে HDR10 এবং HLC-এর মতো ফিচারগুলি দেখা যাবে।
OnePlus Nord CE 3 5G ফোনটি Android 13 এ পেশ করা হবে যা OxygenOS এর সাথে একসাথে কাজ করবে। প্রসেসিং এর জন্য এই OnePlus মোবাইল ফোনে Qualcomm-এর Snapdragon 695 চিপসেট দেখা যাবে। ভারতীয় মার্কেটে এই স্মার্টফোনটি 8 GB RAM মেমরিতে লঞ্চ করা হবে, যার সাথে 256 GB ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে। এই ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 619 GPU থাকবে। আরও পড়ুন: এবার হবে বিনোদনের বিস্ফোরণ! রিলিজ হচ্ছে Mission Majnu, Chhatriwali সহ এই ফিল্ম এবং সিরিজগুলি
লিক রিপোর্ট অনুযায়ী ফটোগ্রাফির জন্য এই ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে, যার মধ্যে 108-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে। ব্যাক ক্যামেরা সেটআপে 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর দেওয়া হবে। এগুলি ডেপথ এবং ম্যাক্রো সেন্সর হতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করবে।
OnePlus Nord CE 3 স্মার্টফোনটি ডুয়াল সিম সহ মার্কেটে পেশ করা হবে, যেখানে 5G এবং 4G উভয়ই সাপোর্ট করবে। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 mAh ব্যাটারি দেওয়া হবে, যা 67W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে পেশ করা হবে। তবে এই ফোনটি কবে লঞ্চ হবে সেই সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A24, 4G মডেলের সাথে মার্কেটে ধামাকার জন্য তৈরি Samsung
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
