Home খবর Amazon এ Xiaomi-এর এই ফোনটিতে বিশাল ছাড়, 108MP ক্যামেরা সহ এই ফোনটি পাবেন মাত্র 15,999 টাকায়

Amazon এ Xiaomi-এর এই ফোনটিতে বিশাল ছাড়, 108MP ক্যামেরা সহ এই ফোনটি পাবেন মাত্র 15,999 টাকায়

বর্তমানে অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon India তে Fab Phones Fest সেল চলছে। এই সেল চলাকালীন, অ্যামাজন এ স্মার্টফোনের উপর অবিশ্বাস্য ছাড় পাওয়া যাচ্ছে। যদি আপনি মিড রেঞ্জ এ একটি ভাল ফোন খুঁজে থাকেন তাহলে Redmi Note 10 Pro Max একটি ভাল অপশন হতে পারে। Redmi Note 10 Pro Max স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই ফোনটিতে একটি 108MP কোয়াড রেয়ার ক্যামেরা এবং 120Hz সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। এর সাথে এই ফোনে Qualcomm Snapdragon 732G প্রসেসর দেওয়া হয়েছে। এই পোস্টে আপনাদের Redmi Note 10 Pro Max স্মার্টফোনের অফার গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো।

Redmi Note 10 Pro Max এর অফার

Redmi Note 10 Pro Max স্মার্টফোনটি Amazon-এ 18,999 টাকার প্রারম্ভিক দামে তালিকাভুক্ত করা হয়েছে। Xiaomi-এর এই স্মার্টফোনে Amazon 2000 টাকার কুপন ছাড় দিচ্ছে। অফারে এই ফোনটির দাম 16,999 টাকা। আপনি যদি SBI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে থাকেন তাহলে আপনি আরও 1000 টাকার অতিরিক্ত ছাড় পাবেন।

EMI-তে এই ফোনটি কিনলে 1500 টাকা ছাড় পাবেন। তবে যেহেতু এই ফোনটিতে No-Cost EMI এর সুবিধা নেই, তাই আপনাদের ফুল পেমেন্ট করে ফোনটি কেনার পরামর্শ দেব। এই ভাবে ফোনটি মাত্র 15,999 টাকায় (ফুল পেমেন্ট) কিনতে পারবেন। আপনি যদি পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন তাহলে আপনি এই ফোনটি আরও কম দামে কিনতে পারবেন।

Redmi Note 10 Pro Max স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে আসে। 6GB RAM + 128GB স্টোরেজ সহ এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম 18,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ সহ দ্বিতীয় ভেরিয়েন্টের দাম 21,999 টাকা। এই Redmi ফোনটি ডার্ক নেবুলা, ডার্ক নাইট, গ্লাসিয়া ব্লু, ভিন্টেজ ব্রোঞ্জ রঙের কালার অপশনে পেশ করা হয়েছে।

Redmi Note 10 Pro Max এর স্পেসিফিকেশন

ক্যামেরা

Redmi Note 10 Pro Max স্মার্টফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Xiaomi-এর এই ফোনের প্রাইমারি ক্যামেরা হল 108MP Samsung ISOCELL GW3 প্রাইমারি সেন্সর,এই ফোনে 8MP আল্ট্রা-এঙ্গেল ওয়াইড সেন্সর সহ 120-ডিগ্রি ফিল্ড অফ ভিউ, 5MP টেলি ম্যাক্রো সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে।

প্রসেসর

Redmi-এর এই ফোনে 5020mAh ব্যাটারির সঙ্গে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। Redmi Note 10 Pro Max স্মার্টফোনে Qualcomm-এর Snapdragon 732G প্রসেসর এবং Adreno 618 GPU দেওয়া হয়েছে। এই Redmi ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনে স্টোরেজ বাড়াতে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট দেওয়া হয়েছে।

ডিসপ্লে

Redmi Note 10 Pro Max স্মার্টফোনটি 120Hz রিফ্রেশ রেট, 1200নিটস ব্রাইটনেস , HDR10+, TUV Rheinland lu ব্লু লাইট সার্টিফিকেশন, Corning Gorilla Glass 5 লেয়ার এবং পাঞ্চ হোল কাট আউট সহ একটি 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে সাপোর্ট করে ।

কানেক্টিভিটি

বেসিক কানেক্টিভিটির কথা বললে, এই ফোনটিতে রয়েছে 4G LTE, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, GPS এবং USB Type-C পোর্ট। Redmi-এর এই ফোনে সেলফির জন্য একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।