Realme 9i 5G স্মার্টফোনটি 18 আগস্ট ভারতে লঞ্চ হতে পারে। রিয়েলমির এই আপকামিং স্মার্টফোনটির ল্যান্ডিং পেজ কিছু দিন আগে রিয়েলমির ওয়েবসাইটে লাইভ শুরু হয়ে গেছে। লাইভ হওয়ার কারণে এই ফোনটির রেয়ার ডিজাইন এবং প্রসেসর সামনে এসেছে। রিয়েলমির এই ফোনটি মিডিয়াটেকের ডাইমেনসিটি 810 প্রসেসরের সাথে লঞ্চ করা হবে। যদিও রিয়েলমির এই ফোনটি স্পেসিফিকেশন দাম এবং রেন্ডারস আগেই সামনে এসেছে। এই আর্টিকেলে আমরা আপনাকে Realme 9i 5G স্মার্টফোনটির সমন্ধে ডিটেইলে জানাবো।
Realme 9i 5G এর ডিজাইন
Realme 9i 5G স্মার্টফোনটির ডিজাইনের কথা বললে এই ফোনটির ফ্রন্ট ডিসপ্লেতে টিয়ারড্রপ নচ দেওয়া হবে। রিয়েলমির এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে।রিয়েলমির এই ফোনে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। লিক রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে রিয়েলমির এই ফোনটি ব্ল্যাক এবং গোল্ড কালার অপশনে বিক্রির জন্য উপলদ্ধ থাকবে।
Realme 9i 5G স্পেসিফিকেশন
Realme 9i 5G স্মার্টফোনে 6.6-ইঞ্চির IPS LCD প্যানেল দেওয়া হয়েছে, যেটির রেজ্যুলেশন Full HD+, রিফ্রেশরেট 90Hz, এবং টাচ স্ন্যাপলিং রেট 180Hz। রিয়েলমির এই স্মার্টফোনটি Android 12 OS বেসড Realme UI 3.0 কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে। রিয়েলমির এই ফোনটি মিডিয়াটেকের Dimensity 810 প্রসেসরে রান করবে। এরসাথে মনে করা হচ্ছে যে ফোনে 11GB RAM এর সাপোর্ট দেওয়া হবে। এই ফোনে 6GB RAM এবং 5GB ভার্চুয়াল RAM দেওয়া হবে। ফোনটিতে স্টোরেজের জন্য 128GB বিল্ট ইন স্টোরেজ দেওয়া হবে। ফোনটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের দ্বারা বাড়ানো সম্ভব।
ফ্রন্টের কথা বললে Realme 9i 5G স্মার্টফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে পেশ করা হবে। এরসাথে রেয়ার ক্যামেরা সেটআপের কথা বললে ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP এর পোট্রেট লেন্স এবং 2MP এর ম্যাক্রো ক্যামেরা দেওয়া হবে।
Realme 9i 5G এর দাম
Realme 9i 5G স্মার্টফোনটির দুটি কনফিগারেশন – 4 GB RAM + 64 GB স্টোরেজ এবং 6 GB RAM + 128 GB স্টোরেজের সাথে পেশ করা হবে।রিয়েলমির এই ফোনটি ভারতে 15000 টাকায় পেশ করা যেতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
