গতকাল মোটোরোলা তাদের ফোল্ডেবল Razr 60 5G ফোনটি লঞ্চ করেছিল। অন্যদিকে কোম্পানি গ্লোবাল বাজারে তাদের ‘জি’ সিরিজের Moto G96 5G ফোনটিতে কাজ করছে। শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে। অ্যান্ড্রয়েড হেডলাইন্স তাদের এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে Moto G96 5G ফোনের ফটো এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G96 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
Moto G96 5G এর দাম (লিক)
এখনও পর্যন্ত মোটোরোলা তাদের আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি, তবে প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Moto G96 5G ফোনের দাম 25,000 টাকার চেয়েও কম রাখা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে 12GB RAM সহ ফোনটি 25 হাজার টাকা বাজেট রেঞ্জে পেশ করা হতে পারে। বর্তমানে ফোনটির দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি জানার জন্য অপেক্ষা করতে হবে।
Moto G96 5G এর স্পেসিফিকেশন (লিক)
- 6.67″ 144Hz curved pOLED Display
- Qualcomm Snapdragon 7s Gen 2
- 12GB RAM + 256GB Storage
- 50MP Dual Rear Camera
- 32MP Front Camera
- 5,500mAh Battery
- 68W Fast Charging
ডিসপ্লে
Moto G96 5G ফোনটি 6.67 ইঞ্চির কার্ভ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। লিক অনুযায়ী এই ফোনে pOLED প্যানেল ব্যবহার করা হতে পারে। এই স্ক্রিনে 144 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। অন্যদিকে ফোনটির ডিসপ্লেতে Water Touch 2.0 ফিচার দেওয়া হবে, এর ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে।
প্রসেসর
Moto G96 5G ফোনটি Android 15 এবং Hello UI সহ লঞ্চ করা হবে। লিক অনুযায়ী এই মটোরোলা স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm এর Snapdragon 7s Gen 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।
স্টোরেজ
লিক অনুযায়ী Moto G96 5G ফোনটি সিঙ্গেল মেমোরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে জানা গেছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Moto G96 5G ফোনটিতে 12GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হবে। এটি টপ ভেরিয়েন্ট এবং ভ্যানিলা মডেলে 8GB RAM থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Moto G96 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট থাকবে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল Sony LYT700C প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হতে পারে। একইভাবে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী সেলফি ও ভিডিও কলের জন্য আপকামিং Moto 5G ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Moto G96 5G ফোনটিতে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,500এমএএইচ বড় ব্যাটারি দেওয়া হতে পারে।
কালার
লিক অনুযায়ী Moto G96 5G ফোনটি চারটি কালার অপশনে লঞ্চ করা হবে এবং সমস্ত ভেরিয়েন্টে vegan leather ফিনিশ থাকবে। এই ফোনটি বাজারে Cattleya Orchid (lavender), Dresden Blue, Greener Pastures এবং Ashleigh Blue কালার অপশনে সেল করা হবে।
Moto G96 ফোনের জন্য কি অপেক্ষা করা উচিৎ?
গত এক বছরের মধ্যে মোটোরোলা ভারতের বাজারে দারুণ পরিধি বিস্তার করেছে। Moto ফোনের লুক এবং ডিজাইন সুন্দর এবং এই ফোনটির দামও ‘ওভার প্রাইসড’ নয়। Moto G96 ফোনের লিক স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে এটি মিড বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি 20 থেকে 25 হাজার রেঞ্জে লঞ্চ করা হলে, এই ফোনটি কন্সিডার করা যেতে পারে।
