Home খবর 2000 টাকার কম দামে পাওয়া যাচ্ছে 32MP সেলফি, 12GB RAM এবং 5000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

2000 টাকার কম দামে পাওয়া যাচ্ছে 32MP সেলফি, 12GB RAM এবং 5000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ট্রান্সপ্যারেন্ট স্মার্টফোন এবং ইউনিক ডিজাইন নির্মাতা কোম্পানি নাথিং গত বছর তাদের Dimensity 7200 Pro প্রসেসর সহ Nothing Phone 2a স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে ছাড় দেওয়া হচ্ছে। Nothing Phone 2a স্মার্টফোনটি 2,000 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। বর্তমানে এই ফোনের সমস্ত স্টোরেজ ভেরিয়েন্ট কম দামে কেনা যাচ্ছে।

Nothing Phone 2a এর দাম

Nothing Phone (2a) লঞ্চ প্রাইস ডিসকাউন্ট সেলিং প্রাইস
8GB RAM + 128GB Storage ₹23,999 ₹2,000 ₹21,999
8GB RAM + 256GB Storage ₹25,999 ₹2,000 ₹23,999
12GB RAM + 256GB Storage ₹27,999 ₹2,000 ₹25,999

 

Nothing Phone 2a ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ অপশন 23,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই ভেরিয়েন্টটি ছাড় সহ 21,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে ফোনের 8GB RAM +256GB স্টোরেজ অপশন 25,999 টাকা এবং 12GB RAM+256GB স্টোরেজ অপশন 27,999 টাকা দামে পেশ করা হয়েছিল, বর্তমানে এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 23,999 টাকা এবং 25,999 টাকা দামে কেনা যাচ্ছে।

26 মার্চ পর্যন্ত সীমিত সময়ের জন্য কোম্পানির পক্ষ থেকে Nothing Phone (2a) ফোনের সমস্ত ভেরিয়েন্টে এই ডিসকাউন্ট জারি করা হয়েছে। বর্তমানে ফোনের সমস্ত কালারের মডেলগুলি কম দামে সেল করা হচ্ছে। ইউজাররা অনলাইন রিটেইল স্টোর এবং মোবাইল দোকানের মাধ্যমে এই ছাড় উপভোগ করতে পারবেন।

Nothing Phone 2a এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: নাথিং ফোন (2a) ফোনে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এই Full HD+ ডিসপ্লের রেজোলিউশন 1080×2412 পিক্সেল। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট, 1300 নিটস পীক ব্রাইটনেস, 2160 PWM ডিমিং, HDR10+ এবং 394 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং কোম্পানির নাথিং ওএস 2.5 ইউআই সহ পেশ করা হয়েছে। ইউনিক ডিজাইনের নাথিং ফোন (2a) ফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.8 গিগাহার্জ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রো অক্টা-কোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: নাথিং ফোন (2a) ফোনে ব্র্যান্ডের পক্ষ থেকে 12GB RAM যোগ করা হয়েছে। ফোনের RAM বাড়ানোর জন্য এতে র‍্যাম বুস্টার টেকনোলজি রয়েছে এবং এর মাধ্যমে এই ফোনে 8GB পর্যন্ত RAM বাড়ানো যায়। অর্থাৎ এই ফোনে 20GB পর্যন্ত RAM (12GB+8GB) উপভোগ করা যায়। এর সঙ্গে এই ফোনে 128GB এবং 256GB মেমোরি দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Nothing Phone 2a ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS এবং EIS সহ এফ/1.88 অ্যাপারর্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত 50MP অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিং জন্য এই মোবাইলটিতে এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

ব্যাটারি: মিড-রেঞ্জ স্মার্টফোন Nothing Phone (2a) ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।