Home খবর 3 হাজার টাকা ছাড়ে পাওয়া যাবে নতুন Vivo T4 Ultra 5G স্মার্টফোন, রয়েছে 12GB RAM এবং 90W চার্জিং ফিচার

3 হাজার টাকা ছাড়ে পাওয়া যাবে নতুন Vivo T4 Ultra 5G স্মার্টফোন, রয়েছে 12GB RAM এবং 90W চার্জিং ফিচার

গত সপ্তাহে Vivo ভারতের বাজারে তাদের নতুন Vivo T4 Ultra স্মার্টফোন লঞ্চ করেছে। আজ থেকেই দেশের বাজারে 12GB RAM এবং MediaTek Dimensity 9300+ প্রসেসর সহ এই ফোনের সেল শুরু হয়ে গেছে। প্রথম সেলে কোম্পানির পক্ষ থেকে এই লেটেস্ট ফোনের দামে দারুণ অফার এবং ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার ফলে এই ফোনটি বেশ সস্তায় কেনা যাবে। Vivo T4 Ultra ফোনের দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo T4 Ultra ফোনের দাম এবং অফার

Vivo T4 Ultra ফোনের দাম

ভারতে Vivo T4 Ultra ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 8GB RAM ও 256GB স্টোরেজ সহ ফোনটির বেস মডেল 37,999 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ সহ মিড মডেল 39,999 টাকা এবং 512GB স্টোরেজ সহ টপ মডেল 41,999 টাকা দামে বাজারে লঞ্চ করা হয়েছে।

Vivo T4 Ultra ফোনের অফার

Vivo T4 Ultra ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Vivo T4 Ultra ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই On-cell টেকনোলজি সহ স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5,000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

পারফরমেন্স

প্রসেসিঙের জন্য Vivo T4 Ultra ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 9300+ অক্টাকোর প্রসেসর রয়েছে। এই 64-বিট প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 কোর থেকে শুরু করে 3.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X4 কোর রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 19,45,481 AnTuTu Score পেয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Immortalis-G720 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ

ভারতে Vivo T4 Ultra 5G ফোনটি 8GB ও 12GB RAM অপশনে পেশ করা হয়েছে। এই ফোনে 12GB RAM Expansion টেকনোলজি যোগ করা হয়েছে, যার সাহায্যে এই ফোনে মোট 24GB RAM (12GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনে LPDDR5 RAM + UFS 3.1 Storage টেকনোলজি রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Vivo T4 Ultra 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT702 প্রাইমারি সেন্সর, এফ/2.55 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

Vivo T4 Ultra 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 13 ঘণ্টা 24 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনের ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। টেস্টিঙের সময় ফোনটি 20% থেকে 100% পর্যন্ত চার্জ করতে মাত্র 34 মিনিট সময় লেগেছে।

Vivo T4 Ultra ফোনের ফিচার

Vivo T4 Ultra ফোনের প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোন লঞ্চ প্রাইস
realme GT 7 39,999 টাকা
iQOO Neo 10 40,999 টাকা
OnePlus 13R 42,999 টাকা