আসতে চলেছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত স্মার্টফোন। স্যামসাঙের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 25 ফেব্রুয়ারি তাদের নতুন Samsung Galaxy S26 Plus সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Samsung Galaxy S26, Galaxy S26 Plus এবং Galaxy S26 Ultra ফোনগুলি পেশ করা হতে পারে। বাজারে লঞ্চের আগেই গীকবেঞ্চ সাইটে Galaxy S26 Plus ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর এবং RAM এর ডিটেইলস সম্পর্কে জানা গেছে।
বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে Samsung Galaxy S26 Plus ফোনটি SM-S947B মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। টিপস্টার এনবিন 11 ফেব্রুয়ারীর এই লিস্টিং স্পট করেছে। জানিয়ে রাখি Samsung Galaxy S26 Plus ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 2304 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 9015 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।
গীকবেঞ্চ সাইটে আপকামিং স্যামসাঙ Galaxy S26 Plus ফোনটির মাদারবোর্ড সেকশনে s5e9965 কোডনেম লেখা রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনটিতে স্যামসাঙের নতুন Exynos 2600 প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি ফোনটিতে ইন্ডাস্ট্রির প্রথম 2 ন্যানোমিটার আর্কিটেকচার দিয়ে তৈরি ডেকা-কোর প্রসেসর, যা 3.80GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।
প্রকাশ্যে আসা প্রসেসর ডিটেইলস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি বিশ্বের বেশ কিছু দেশে Samsung Galaxy S26+ ফোনটি Exynos চিপসেট সহ লঞ্চ করা হবে। লিস্টে ভারতের নামও থাকতে পারে। বেঞ্চমার্ক লিস্টিং অনুযায়ী Galaxy S26 Plus ফোনটি 12GB RAM এবং অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।
অন্যান্য লিক অনুযায়ী Galaxy S26 Plus ফোনটি 6.7 ইঞ্চির QHD+ Dynamic AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এতে M14 LTPO OLED প্যানেল দিয়ে তির ডিসপ্লে দেওয়া হবে, এতে অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, হাই ব্রাইটনেস এবং HDR সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26+-ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 1/1.56 ইঞ্চির 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12 মেগাপিক্সেল 3x টেলিফটো সেন্সর যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্যামসাঙ ফোনটিতে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনটিতে অ্যাডভান্স ইমেজ প্রসেসিং ও ভিডিও স্টেবিলাইজেশন ফিচার থাকতে পারে।
💙 like this post and be the first to see what’s coming.
Join us at Samsung Galaxy Unpacked on February 25, 2026 to discover how easy and effortless your day can be with Galaxy AI. Keep watching this space for more Galaxy Unpacked updates!
— Samsung India (@SamsungIndia) February 11, 2026
কোম্পানির পক্ষ থেকে এবার তাদের এই আপকামিং ফোনগুলিতে অ্যাডভান্স Galaxy AI ফিচার দেওয়া হবে। আপকামিং Galaxy S26 সিরিজের ফোনগুলির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব হতে চলেছে ফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার। দৈনন্দিন ব্যাবহার থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভান্স কাজকর্মের ক্ষেত্রেও Galaxy AI ফিচারের দৌলতে Samsung Galaxy S26 সিরিজের ফোনগুলি অত্যন্ত সহজ-সরল হয়ে উঠবে। ইউজারদের সেফটি ও ডেটা সিকিউরিটির দিক থেকেও Galaxy AI আগের চেয়ে অনেক অ্যাডভান্স হয়ে উঠেছে।
জানিয়ে রাখি কোম্পানি 25 ফেব্রুয়ারী আমেরিকাতে তাদের Galaxy Unpacked Event আয়োজন করতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী 25 ফেব্রুয়ারি রাত 25 फरवरी की रात 11টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে। কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে লঞ্চ ইভেন্ট স্ট্রিমিং করা যাবে।
