Home খবর আগামীকাল লঞ্চ হবে নতুন Lava ফোন, বাজারে আসছে সস্তা স্মার্টফোন Yuva 3 Pro

আগামীকাল লঞ্চ হবে নতুন Lava ফোন, বাজারে আসছে সস্তা স্মার্টফোন Yuva 3 Pro

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা এই বছরের শুরুতে মাত্র 7,999 টাকা দামের Lava Yuva 2 Pro লঞ্চ করেছিল। এবার বছর শেষ হওয়ার আগেই কোম্পানি এই ফোনের সাক্সেসার হিসাবে Lava Yuva 3 Pro পেশ করতে চলেছে। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামীকাল অর্থাৎ 14 ডিসেম্বর ভারতে Lava Yuva 3 Pro লঞ্চ করা হবে। এই সস্তা ফোনের ডিটেইলস নিচে জানানো হল।

ভারতে লঞ্চ হবে Lava Yuva 3 Pro

14 ডিসেম্বর ভারতে Lava Yuva 3 Pro লঞ্চ করা হবে। কোম্পানি এই ফোনের টিজার ভিডিও শেয়ার করে লঞ্চ সম্পর্কে জানিয়েছে। একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই ফোনটি লঞ্চ করা হবে এবং এই ইভেন লাভা ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখা যাবে। 14 ডিসেম্বর দুপুর 12টার সময় Lava Yuva 3 Pro ফোনের স্পেসিফিকেশন, ফিচার, দাম ও সেল ডেট সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

Lava Yuva 3 Pro এর দাম (লিক)

টিপস্টার পরস গুগলানি টুইট করে Lava Yuva 3 Pro এর দাম লিক করেছিলেন। লিকে বলা হয়েছিল Lava Yuva 3 Pro ফোনটি 10,999 টাকা দামে লঞ্চ করা হবে। এটি এই ফোনের 8GB RAM + 128GB মডেলের দাম হবে বলে জানানো হয়েছে। ফোনের সঠিক দাম জানার জন্য আপাতত 14 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Lava Yuva 3 Pro এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: লিক অনুযায়ী Lava Yuva 3 Pro ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে পাঞ্চ হোল স্টাইলের স্ক্রিন থাকতে পারে এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করতে পারে।

প্রসেসর: Lava Yuva 3 Pro ফোনটি ইউনিসক টি616 চিপসেট সহ পেশ করা হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 পিওর এডিশনে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

স্টোরেজ: এই ফোনে 8GB virtual RAM যোগ করা হতে পারে। ফোনের 8GB ফিজিক্যাল RAM এর সঙ্গে মিলে এতে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যেতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর থাকবে বলে জানা গেছে। এছাড়া সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: লিক অনুযায়ী এই ফোনে 5,000mAh ব্যাটারি থাকবে। দ্রুত ফোনটি চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন