Home খবর 6000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ vivo Y400 5G ফোনের দামে 1500 টাকা ডিসকাউন্ট, জেনে নিন অফার ডিটেইলস

6000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ vivo Y400 5G ফোনের দামে 1500 টাকা ডিসকাউন্ট, জেনে নিন অফার ডিটেইলস

ভিভো তাদের ফ্যানদের জন্য অসাধারণ অফার জারি করেছে। কোম্পানির পক্ষ থেকে vivo Y400 5G ফোনের দামে দারুণ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 8GB RAM সহ এই 5G ফোনে 6000mAh ব্যাটারি এবং 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। বর্তমানে এই ফোনের সবকটি ভেরিয়েন্টেই এই অফার পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার সম্পর্কে।

vivo Y400 5G ফোনে ডিসকাউন্ট

ভারতের বাজারে vivo Y400 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। এই ফোনটির 8GB RAM + 128GB Storage সহ বেস মডেল 28,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের টপ মডেলে 8GB RAM + 256GB Storage দেওয়া হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 31,999 টাকা। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে উভয় মডেলের দামে 1,500 টাকা ছাড় দেওয়া হচ্ছে।

1500 টাকার এই ছাড় ব্যাঙ্ক অফার হিসাবে দেওয়া হচ্ছে। এই অফারে ফোনটির 128GB স্টোরেজ মডেল 27,499 টাকা এবং 256GB মেমরি ভেরিয়েন্ট 30,499 টাকা এফেক্টিভ প্রাইসে কেনা যাবে। এই অফার উপভোগ করার জন্য ইউজারদের Axis, Kotak এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএম‌আই করাতে হবে। এই ফোনটি 3 মাসের নো কস্ট ইএম‌আই এর মাধ্যমেও কেনা যাবে।

vivo Y400 5G ফোনের স্পেসিফিকেশন

vivo Y400 5G ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। E4 AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

এই ফোনটি Android বেস্ড Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo Y400 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.95GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।

8GB RAM সহ এই 5G ফোনে Extended RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যুক্ত হয়ে মোট16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে LPDDR4X RAM + UFS 3.1 Storage টেকনোলজি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 50 মাস পর্যন্ত স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

vivo Y400 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 OIS সেন্সর এবং 2MP বোকে লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য vivo Y400 5G ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটিতে 4 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে বলে জানানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ফুল চার্জে 61 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি Smart Charging Engine 2.0 এবং Bypass Charging ফিচার সাপোর্ট করে।

vivo Y400 5G ফোনের অন্যান্য ফিচার

এই ফোনটির সাহায্যে জলের মধ্যেও ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করা যাবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য vivo Y400 5G ফোনে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটিতে 3-লেয়ার ওয়াটার প্রুফ ফ্রেম ব্যাবহার করা হয়েছে, এর ফলে এই ফোনটি 30 মিনিট পর্যন্ত 6 মিটার গভীর জলে পড়ে থাকলেও কোনো ক্ষতি হবে না।

vivo Y400 5G ফোনটি Smart AI স্মার্টফোন এবং এতে বিভিন্ন অ অ্যাডভান্স ফিচার রয়েছে। এই ফোনটি 8 5G Bands সাপোর্ট করে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ওয়াইফাই ও ব্লুটুথ সহ ওটিজি দেওয়া হয়েছে।