Home খবর বেড়ে গেছে 6499 টাকা দামের Redmi ফোনের দাম, এক লাফে দাম বেড়েছে 1500 টাকা

বেড়ে গেছে 6499 টাকা দামের Redmi ফোনের দাম, এক লাফে দাম বেড়েছে 1500 টাকা

গত বছর Xiaomi এর সাব-ব্র্যান্ড রেডমি তাদের Redmi A5 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটি অ্যাফোডেবল প্রাইস এবং অ্যাডভান্স ফিচার সহ মাত্র 6,499 টাকা দামে পেশ করা হয়েছিল। তবে এবার কয়েক মাসের মধ্যেই ফোনটির দাম 20 শতাংশ বেশি দাম বাড়ানো হয়েছে। এটি এখনও পর্যন্ত একটি সস্তা স্মার্টফোন হলেও, এখন এই ফোনটি কেনার জন্য আগের চেয়ে 1500 টাকা বেশি খরচ হবে।

লঞ্চ প্রাইস

নতুন দাম

ভারতের বাজারে Redmi A5 ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। কোম্পানির পক্ষ থেকে ফোনের দুটি ভেরিয়েন্টের দাম 1,500 টাকা বাড়ানো হয়েছে। এই ফোনটির 3GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 6,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে দাম বাড়িয়ে 7,499 টাকা হয়ে গেছে। অন্যদিকে দাম বাড়ানোর পর ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 7,499 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 8,999 টাকা হয়ে গেছে।

অর্থাৎ লঞ্চ প্রাইসের দিক দিয়ে ফোনের 3GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের তুলনায় বেশি হয়ে গেছে। যদি এখনও পর্যন্ত Redmi A5 ফোনটি একটি কম দামের সেগমেন্টের স্মার্টফোন, তবে যারা 7 হাজার টাকার কম দামে ফোন কিনতে চাইছেন, সেইসব ইউজারদের অতিরিক্ত 1,500 টাকা খরচ করতে হবে।

Redmi A5 ফোনটিতে প্রসেসিঙের জন্য এতে ইউনিসক টি7250 অক্টাকোর প্রসেসর রয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 ‘গো’ এডিশনে কাজ করে।

Android Go Edition থাকার কারণে ফোনটিতে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যায়। এই ধরনের অ্যাপ ফোনে কম স্টোরেজ দখল করে। এক‌ইসঙ্গে অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর ও RAM থাকা সত্ত্বেও স্মুথ পারফরমেন্স দিতে পারে এবং কম ব্যাটারি ও ইন্টারনেট খরচ করে।

Redmi A5 ফোনে 1640 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.88-ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 600nits ব্রাইটনেস এবং 1500:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে। ফোনটিতে চোখের সুরক্ষার জন্য Low Blue Light সার্টিফিকেশন রয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi A5 ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং ফিচার সহ 5,200mAh ব্যাটারি রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5GHz Wi-Fi এবং Bluetooth 5.2 দেওয়া হয়েছে। একইসঙ্গে 3.5mm হেডফোন জ্যাক ও FM radio রয়েছে।