Home খবর 16 জুন লঞ্চ হবে POCO C40 , জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

16 জুন লঞ্চ হবে POCO C40 , জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

POCO 2022 সালে এখনও পর্যন্ত অনেক স্মার্টফোন লঞ্চ করেছে। যার মধ্যে আছে POCO F4 GT, POCO X4 Pro 5G এবং POCO M4 5G। এই তিনটি স্মার্টফোনই শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনগুলির স্পেসিফিকেশন এর কারণে, এই ফোন গুলো হাই প্রাইস সেগমেন্ট এ লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এন্ট্রি লেভেল সেগমেন্ট স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘ সময় পরে POCO-এর পরবর্তী এন্ট্রি-লেভেল স্মার্টফোনটি POCO C40 নামে পেশ করা হবে।

POCO তাদের আন্তর্জাতিক টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে নিশ্চিত করেছে যে 16 জুন, কোম্পানি তাদের লেটেস্ট POCO C40 স্মার্টফোন লঞ্চ করবে। এই Poco স্মার্টফোনটি একটি অনলাইন ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ করা হবে। কোম্পানি তাদের আসন্ন POCO C40 স্মার্টফোনের ডিজাইনও শেয়ার করেছে। আশা করা হচ্ছে যে আসন্ন POCO C40 স্মার্টফোনটিও POCO-এর সিগনেচার POCO Yellow রঙে পেশ করা হবে।

Redmi 10C এর রি-এসেম্বল ভেরিয়েন্ট

Poco-এর আসন্ন স্মার্টফোনের পোস্টার টিজার দেখে অনুমান করা হচ্ছে যে এই ফোনটি Xiaomi এর Redmi 10C এর রি-এসেম্বল ভেরিয়েন্ট হতে পারে। Redmi 10C স্মার্টফোনটি ইতিমধ্যেই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে। ভারতেও Xiaomi তাদের Redmi 10 স্মার্টফোনটি লঞ্চ করেছে। Poco-এর স্মার্টফোনটি নতুন ডিজাইন এবং কালার অপশনে পেশ করা যেতে পারে।

POCO C40 এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের আসন্ন POCO C40 স্মার্টফোনের টিজার থেকে এই ফোনের কিছু স্পেসিফিকেশনও শেয়ার করেছে। Poco এই টিজার পোস্টারটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করেছে। কোম্পানি জানিয়েছে যে আসন্ন POCO C40 স্মার্টফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই Poco স্মার্টফোনটি একটি 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ দেওয়া হবে। এর সাথে ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি নচ ডিসপ্লে থাকবে। ফোনের ডিসপ্লে বেশ বড় হবে।

টিজার পোস্টার দেখে অনুমান করা হচ্ছে যে POCO C40 স্মার্টফোনে ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। Poco-এর এই স্মার্টফোনটি আগামী দুই সপ্তাহের মধ্যে মার্কেটে আসতে পারে। Poco তাদের আসন্ন POCO C40 স্মার্টফোনটি লঞ্চের আগে আরও স্পেসিফিকেশন শেয়ার করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন