কম দামে সুন্দর ফিচারযুক্ত স্মার্টফোন লঞ্চ করার জন্য সুপরিচিত ব্র্যান্ড Infinix বর্তমানে ভারতে ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির এই আগামী ফোনে 180W ফাস্ট চার্জিং টেকনোলজি পাওয়া যাবে। এর আগেও ইনফিনিক্সের এই ফাস্ট চার্জিং ফিচারযুক্ত ফোন সম্পর্কে বিভিন্ন খবর পাওয়া গেছে। এবার একটি নতুন রিপোর্টে আপকামিং Infinix Zero Ultra ফোনটির সম্ভাব্য দাম সম্পর্কে বলা হয়েছে। TechYorker এর রিপোর্ট অনুযায়ী খুব তাড়াতাড়ি 180W ফাস্ট চার্জিং ফিচার সহ Infinix Zero Ultra ফোনটি ভারতে পেশ করা হতে পারে। কোম্পানির এই চার্জারের নাম Thunder Charge (থান্ডার চার্জার) রাখা হয়েছে বলে জানা গেছে ।
মাত্র 4 মিনিটে 50% চার্জ
এখনও পর্যন্ত এই আপকামিং ফোনটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে বিগত বেশ কিছু সময় ধরে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে টীজারের মাধ্যমে বিভিন্ন তথ্য শেয়ার করা হচ্ছে। ইনফিনিক্স তাদের এই আগামী ফোনে 4,500mAh ব্যাটারি যোগ করবে। কোম্পানি জানিয়েছে থান্ডার চার্জার ব্যবহার করে এটি মাত্র 4।মিনিটে 50 শতাংশ চার্জ করা যাবে। এবং এর থেকে কিছুটা অতিরিক্ত সময় চার্জ করলেই ব্যাটারি ফুল। যেহেতু ব্যাটারি চার্জ হওয়ার সময় চার্জিং স্পিডের হেরফের হয় তাই এই কথা বললে একদমই ঠিক হবে না যে ফোনটি 8 মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে।
সম্ভাব্য দাম
এই আপকামিং ফোনে 8GB পর্যন্ত র্যাম এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। উল্লেখ্য এই ফোনটি শুধুমাত্র 4G ভেরিয়েন্টে পেশ করা হবে। রিপোর্ট থেকে জানা গেছে Infinix Zero Ultra ফোনটিতে কোনো পুরোনো প্রসেসর দেখা যাবে। ভারতে ফোনটি 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে সেল করা হবে বলে জানা গেছে।
প্রতিযোগিতার মুখে iQOO এবং OnePlus
ইনফিনিক্স তাদের এই ফোনটি আপার মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করতে পারে। এই প্রাইস সেগমেন্টে Infinix Zero Ultra ফোনটি OnePlus Nord 2T, iOOO Neo 6, POCO F4 5G প্রভৃতি ফোনকে কড়া টক্কর দেবে। বোঝাই যাচ্ছে এই আপকামিং ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হতে চলেছে এর ফাস্ট চার্জিং টেকনোলজি। তবে এখন দেখার অপেক্ষা Infinix Zero Ultra তে কি কি ফিচার ও স্পেসিফিকেশন যোগ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
