Home খবর 2 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে 7000mAh ব্যাটারি সহ vivo V70 FE স্মার্টফোন, পাওয়া যাবে 200MP রেয়ার এবং 50MP সেলফি ক্যামেরা

2 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে 7000mAh ব্যাটারি সহ vivo V70 FE স্মার্টফোন, পাওয়া যাবে 200MP রেয়ার এবং 50MP সেলফি ক্যামেরা

Vivo এর ‘V70’ সিরিজের অধীনে vivo V70 এবং vivo V70 Elite 5G ফোনগুলি লঞ্চের পর, এবার এই সিরিজের তৃতীয় মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 2 এপ্রিল ভারতে vivo V70 FE ফোনটি পেশ করা হবে। এই 200MP ক্যামেরা সহ ফোনটি অসাধারণ ফটোগ্রাফ এবং ভিডিও ক্যাপচার করতে সক্ষম। স্টাইলিশ লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ ফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হবে।

2 এপ্রিল ভারতের বাজারে vivo V70 FE ফোনটি লঞ্চ করা হবে। এই কোম্পানির পক্ষ থেকে দুপুর 12টা সময়ে ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে। ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে ফোনটির লঞ্চ লাইভ দেখানো হবে। শপিং সাইট আমাজনের মাধ্যমে vivo V70 FE ফোনটির প্রোডাক্ট পেজ তৈরি করা হয়েছে, এই পেজের মাধ্যমে ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানা যাবে। এই প্ল্যাটফর্ম এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে।


আপকামিং vivo V70 FE ফোনটি এই সিরিজের প্রথম 200MP ক্যামেরা সহ স্মার্টফোন। ফোনটির ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল OIS সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য vivo V70 FE ফোনটিতে 92 ডিগ্রি FOV এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া এই নতুন ভিভো 5জি ফোনটি IP68 + IP69 রেটিং সহ ভারতে লঞ্চ করা হবে। এই ফোনটির সাহায্যে Underwater Photography করা যাবে।

গ্লোবাল মার্কেটে vivo V70 FE 5G ফোনটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7360 Turbo অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। তাই ভারতীয় মডেলেও একই প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। vivo V70 FE ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ কাজ করে এবং এতে LPDDR5 RAM ও UFS 3.1 Storage ফিচার রয়েছে।

vivo V70 FE 5G ফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 449 PPI পিক্সেল ডেনসিটি এবং 1900 nits ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য vivo V70 FE 5G ফোনটি 7000mAh বড় ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে। একইসঙ্গে বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W FlashCharge ফিচার যোগ করা হয়েছে।

জানিয়ে রাখি সম্প্রতি vivo V70 FE ফোনের ভারতীয় দাম লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছিল। এইপরত অনুযায়ী V70 FE ফোনটি 30 হাজার থেকে 40 হাজার টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে। আমাদের ধারনা অনুযায়ী আপকামিং ভিভো ফোনটির প্রাথমিক দাম প্রায় 34,999 টাকা রাখা হতে পারে। ভারতের বাজারে একই দামে OPPO Reno 15C এবং realme 16 Pro ফোনগুলি সেল করা হয়। তাই vivo V70 FE ফোনটি ভারতের বাজারে উপস্থিত OPPO Reno 15C এবং realme 16 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।