আগেই চীনের বাজারে OPPO Reno 16 series লঞ্চ করা হয়েছিল, এবার শীঘ্রই ভারতের বাজারে এই সিরিজ পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OPPO Reno 16 সিরিজের ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। লিক অনুযায়ী আগামী 2 জুলাই ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে। এই সিরিজের আসন্ন মডেল সম্পর্কে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।
লিক হল OPPO Reno 16 ফোনের ভারতীয় লঞ্চ ডেট
আগামী 2 জুলাই ভারতের বাজারে OPPO Reno 16 ফোনটি লঞ্চ করা হতে পারে। টিপস্টার অভিষেক যাদব তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সের মাধ্যমে আপকামিং ফোনের লঞ্চ ডেট শেয়ার করেছেন। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে শীঘ্রই ফোনটির সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। চীনের বাজারে এই সিরিজের OPPO Reno 16 এবং OPPO Reno 16 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করা হয়েছিল। এই OPPO 5G ফোনদুটি ভারতের বাজারে পেশ করা হতে পারে।
OPPO Reno 16 Pro ফোনের স্পেসিফিকেশন
ভারতের বাজারে OPPO Reno 16 Pro ফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 3.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8550 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। চীনের বাজারে ফোনটি Dimensity 9500s প্রসেসর সহ পেশ করা হয়েছিল। এই ফোনের টপ ভেরিয়েন্ট 12GB RAM + 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
লিক অনুযায়ী OPPO Reno 16 Pro ফোনটি 6700mAh ব্যাটারি সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। চীনে ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 6.32-ইঞ্চির 1.5K flat OLED ডিসপ্লে থাকবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
OPPO Reno 16 Pro ফোনটিতে 200MP Camera দেওয়া হবে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 200 মেগাপিক্সেল Samsung ISOCELL HP5 সেন্সর এবং 50 মেগাপিক্সেল Periscope Telephoto লেন্স ও 50 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স থাকবে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর জগ করা হবে। একই ক্যামেরা মডিউল ভারতীয় মডেলের ক্ষেত্রেও দেখা যাবে।
OPPO Reno 16 ফোনের স্পেসিফিকেশন
চীনের OPPO Reno 16 ফোনটিতে MediaTek Dimensity 8550 SUPER প্রসেসর দেওয়া হয়েছিল, তবে ভারতের মডেলে Qualcomm প্রসেসর যোগ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে।
ফটোগ্রাফির জন্য ফোনের ট্রিপল ররেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স ও 50 মেগাপিক্সেল Telephoto লেন্স দেওয়া হতে পারে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হতে পারে।
চীনের বাজারে OPPO Reno 16 5G ফোনটি 6700mAh battery সহ লঞ্চ করা হয়েছিল। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ভারতের মডেল OPPO Reno 16 5G ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। একইসঙ্গে ফোনে 6.32-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। আপাতত OPPO Reno 16 সিরিজের কনফার্ম ভারতীয় স্পেসিফিকেশন জানার জন্য অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
