Home খবর লিক হল ভারতে Realme GT 8 Pro স্মার্টফোনের লঞ্চ ডেট, এই তারিখে লঞ্চ হতে পারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন

লিক হল ভারতে Realme GT 8 Pro স্মার্টফোনের লঞ্চ ডেট, এই তারিখে লঞ্চ হতে পারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন

রিয়েলমি ভারতের বাজারে তাদের Realme GT 8 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Realme GT 8 এবং Realme GT 8 Pro ফোনগুলি ক্রমাগত টিজ করা হচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে 20 নভেম্বর Realme GT 8 সিরিজ ভারতে লঞ্চ করা হবে। টিপস্টার যোগেশ ব্রাররের জানানো তথ্য এবং কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল তথ্য জানানোর অপেক্ষা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X মাধ্যমে টিপস্টার পোস্ট করে নভেম্বর মাসে আসন্ন ফ্ল্যাগশিপ ফোনের নাম এবং লঞ্চ ডেট শেয়ার করেছে। এই পোস্টে Realme GT 8 Pro ফোনটির ভারতীয় লঞ্চ ডেট 20 নভেম্বর লেখা রয়েছে। আমরা আগেই জানিয়েছি কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। বর্তমানে এই তারিখ শুধুমাত্র একটি লিক হিসাবে মনে করা উচিৎ।

জানিয়ে রাখি আগেই ওয়ানপ্লাস এবং আইকু পক্ষ থেকে জানানো হয়েছে, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ OnePlus 15 ফোনটি 13 নভেম্বর ভারতে লঞ্চ করা হবে এবং 26 নভেম্বর iQOO 15 ফোনটি ভারতে পেশ করা হবে। এর মধ্যেই রিয়েলমি তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে। যদি লিক লঞ্চ ডেট সঠিক হয়, তাহলে রিয়েলমি ভারতে প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ফোন লঞ্চ করবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী Realme GT 8 Pro ফোনটি 40,00,000+ AnTuTu স্কোর পেয়েছে। ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। একইসঙ্গে GT BOOST 3.0 ফিচার যোগ করা হয়েছে, এর মাধ্যমে ইউজাররা হি ফ্রেম রেটে BGMI এবং Genshin Impact এর মতো গেমগুলি খেলতে পারবেন। এছাড়া ফোনটিতে HyperVision AI Chip রয়েছে, এর ফলে AI-ভিত্তিক আরও ভালো অপ্টিমাইজেশন ও ভিজ্যুয়াল পারফরমেন্স পাওয়া যায়।

চীনে Realme GT 8 Pro ফোনটি 6.79 ইঞ্চির QHD+ AMOLED ফ্লেক্সিবল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 3200Hz টাচ স্যাম্পলিং রেট এবং 7000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,000mAh ব্যাটারি রয়েছে এবং চার্জিঙের জন্য ফোনটিতে 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Realme GT 8 Pro ফোনটির জন্য Realme এবং Ricoh Imaging সঙ্গে পার্টনারশিপ করেছে। ফোনটির ব্যাক প্যানেলে শক্তিশালী 200MP Samsung HP5 পেরিস্কোপ টেলিফটো সেন্সর রয়েছে, এতে 3x অপটিক্যাল এবং 6x লসলেস জুম সাপোর্ট করে।একইসঙ্গে 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, এবং 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP Sony IMX615 সেন্সর যোগ করা হয়েছে।

Realme GT 8 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউল রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 50MP 3.5x টেলিফটো লেন্স, এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য 16MP সেন্সর ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,000mAh ব্যাটারি রয়েছে এবং এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরমেন্স ও ডিসপ্লের দিক দিয়ে Realme GT 8 ফোনটিতে GT 8 সিরিজের Pro মডেলের মতো প্রায় একইরকম এক্সপিরিয়েন্স পাওয়া যায়।