Home খবর Redmi Pad এর দাম কমিয়ে দিয়েছে কোম্পানি, জেনে নিন কত দামে পাওয়া যাবে 10 ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবলেট

Redmi Pad এর দাম কমিয়ে দিয়েছে কোম্পানি, জেনে নিন কত দামে পাওয়া যাবে 10 ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবলেট

Xiaomi তাদের ইউজারদের জন্য এক খুশির খবর নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের সস্তা ট্যাবলেট Redmi Pad এর দাম কমিয়ে এটিকে আরও সস্তা করে দিয়েছে। Redmi Pad এর দাম 2,000 টাকা কমে গেছে এবং িতিমধ্যে নতুন দামে এই ডিভাইসের সেল শুরু হয়ে গেছে। এই ট্যাবলেটের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Pad এর দাম

Redmi Pad পুরনো দাম প্রাইস কাট নতুন দাম
4GB RAM + 128GB Storage ₹14,999 ₹2000 ₹12,999
6GB RAM + 128GB Storage ₹16,999 ₹2000 ₹14,999

 

আগেই বলা হয়েছে কোম্পানি তাদের Redmi Pad এর দাম 2,000 টাকা কমিয়ে দিয়েছে। এই ট্যাবলেটের 4GB RAM মডেল আগে 14,999 টাকা দামে সেল করা হট, এবং এখন থেকে এই ডিভাইস মাত্র 12,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে। একইভাবে 16,999 টাকা দামের Redmi Pad 6GB RAM মডেলের দাম কমে এখন 14,999 টাকা হয়ে গেছে। এই ডিভাইস অনলাইন এবং অফলাইন উভয় মার্কেটে কম দামে কেনা যাবে। ভারতে এই ট্যাবলেট Graphite Grey, Mint Green এবং Moonlight Silver কালারে সেল করা হয়।

Redmi Pad ট্যাবলেটের স্পেসিফিকেশন