Home খবর 200MP ক্যামেরা, 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ এই 5G ফোন এখন অনেক সস্তা, জেনে নিন বিস্তারিত

200MP ক্যামেরা, 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ এই 5G ফোন এখন অনেক সস্তা, জেনে নিন বিস্তারিত

Highlights

ভারতের বাজারে গত সেপ্টেম্বর মাসে একটি নতুন 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ স্মার্টফোন লঞ্চ হয়েছিল। ভারতের বাজারে প্রত্যাবর্তন করে অনার তাদের Honor 90 ফোন পেশ করেছিল। এই 5G ফোনে বেশ কিছু অসাধারণ ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে। এই ফোনটি বর্তমানে সবচেয়ে কম দামে সেল করা হচ্ছে। যেসব গ্রাহকরা একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন এই পোস্টটি তাদের জন্য। আরও পড়ুন: গাড়িকে স্মার্ট করে তুলবে আম্বানির Jio Motive (2023), জেনে নিন ফিচার

Honor 90 সবচেয়ে সস্তা

শপিং সাইট আমাজনে Honor 90 5G ফোনের দামে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। যার ফলে এই ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে কম দামে কেনা যাবে।

এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট আমাজনে 31,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই মডেলের দাম আগে 37,999 টাকা ছিল। এছাড়াও এই ফোনের দাম 4,000 টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে ফলে এই ফোনটি কেনার জন্য গ্রাহকদের মাত্র 27,999 টাকা দাম দিতে হবে।

Honor 90 ফোনের টপ মডেল 33,999 টাকা দামে লিস্টেড রয়েছে। এই ফোনেও 4,000 টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ফোনটি মাত্র 29,999 টাকার বিনিময়ে কেনা যাবে। জানিয়ে রাখি এই ফোনের লঞ্চ প্রাইস 39,999 টাকা। আরও পড়ুন: BSNL দীপাবলি অফার! এইসব প্ল্যানের সঙ্গে কোম্পানি দিচ্ছে 3GB পর্যন্ত এক্সট্রা ডেটা

Honor 90 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Honor 90 ফোনটিতে 6.7 ইঞ্চির 1.5কে কোয়াড কার্ভড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশরেট, 1600 নিটস্ পীক ব্রাইটনেস, 3840PWM ডিমিং সাপোর্ট করে।

প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট যোগ করেছে।

স্টোরেজ: Honor 90 ফোনে 12GB RAM এবং 512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে 7GB virtual RAM রয়েছে যার মাধ্যে এই ফোনে মোট 19GB RAM উপভোগ করা যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Honor 90 5G ফোনটিতে ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, জিপিএস, এনএফসি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ বেশ কিছু প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ইউআই 7.1 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন