Home খবর জানা গেল ভারতে Vivo T3 ফোনের লঞ্চ ডেট, এই তারিখ থেকে সস্তায় পাওয়া যাবে নতুন 5G ফোন

জানা গেল ভারতে Vivo T3 ফোনের লঞ্চ ডেট, এই তারিখ থেকে সস্তায় পাওয়া যাবে নতুন 5G ফোন

ভারতে Vivo T3 5G ফোনটির লঞ্চ কনফার্ম করা হয়েছে। এই স্মার্টফোনটি 21 মার্চ ভারতে ঞ্চ করা হবে বলে কোম্পানির তরফ থেকে আজ অফিসিয়ালি জানানো হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টে ভিভো টি3 ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। ফলে ফোনটির লঞ্চ ডিটেইলস সহ ছবি এবং ডিজাইন দেখা গেছে।

ভারতে Vivo T3 5G ফোনের লঞ্চ ডিটেইলস

ভারতে ভিভো টি 3 5জি ফোনটি 21 মার্চ লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12টায় কোম্পানি একটি ইভেন্টের আয়োজন করেছে এবং এই ইভেন্ট ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম সহ ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ দেখানো হবে। একই সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টেও Vivo T3 5G ফোনের লঞ্চ লাইভ দেখা যাবে। ফোনটির দাম, অফার এবং দাম 21 মার্চ প্রকাশ্যে আসবে।

Vivo T3 5G এর দাম (লিক)

ভিভো টি3 5জি একটি মিড রেঞ্জ ফোন হতে চলেছে এবং এই ফোনের দাম 20 হাজার টাকার চেয়ে কম রাখা হবে। Vivo T3 5G ফোনের দাম 18,999 টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী এই ফোনটি Crystal Flake এবং Cosmic Blue এই দুটি কালারে লঞ্চ হতে পারে।, ফোনটির সঠিক দাম এবং লঞ্চ ডিটেইলস সম্পর্কে জানার জন্য আপাতত 21 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Vivo T3 5G এর স্পেসিফিকেশন (লিক)