Home খবর 25 এপ্রিল ভারতে লঞ্চ হবে লো বাজেট Realme Narzo 50A Prime, দাম হবে 10 হাজারের কম

25 এপ্রিল ভারতে লঞ্চ হবে লো বাজেট Realme Narzo 50A Prime, দাম হবে 10 হাজারের কম

Realme কোম্পানি ভারতে তাদের ‘GT’ সিরিজের একটি নতুন স্মার্টফোন Realme GT Neo 3 লঞ্চ করতে চলেছে। এই মোবাইল ফোনটি আগামী 29 এপ্রিল ভারতের মার্কেটে প্রবেশ করবে।এই শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোনের পাশাপাশি, কোম্পানি গত কয়েকদিন ধরে ক্রমাগত তাদের আরেকটি লো বাজেট স্মার্টফোন Realme Narzo 50A Prime নিয়ে টিজ করছে। এখন পর্যন্ত অনুমান করা হচ্ছিল যে Narzo 50A Prime ও Realme GT Neo 3 এর সাথে 29 এপ্রিল এন্ট্রি নেবে। কিন্তু Realme India স্পষ্ট করে দিয়েছে যে Realme Narzo 50A Prime ভারতে 25 এপ্রিল লঞ্চ হবে।

Realme Narzo 50A Prime

Realme India অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে যে Realme Narzo 50A প্রাইম স্মার্টফোনটি ভারতে আগামী 25 এপ্রিল লঞ্চ হবে। এই ফোনটি অনলাইন অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে যা 25 এপ্রিল দুপুর 12.30 টায় ইভেন্টটি শুরু হবে। Realme Narzo 50A Prime-এর প্রোডাক্ট পেজ ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট Amazon-এ লাইভ হয়েছে। Rralme এর এই ফোন লঞ্চ ইভেন্ট সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং প্রোডাক্ট পেজগুলিতেও দেখা যাবে।

Realme Narzo 50A Prime এর স্পেসিফিকেশন

ফোন লঞ্চের তারিখ ঘোষণা করার সময় কোম্পানি ফোনের ফটো শেয়ার করেছে এবং আরও জানিয়েছে যে Narzo 50A প্রাইম স্মার্টফোনটি 2408 x 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.6-ইঞ্চি ফুলএইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। ফোনের স্ক্রিন 600nits ব্রাইটনেস সাপোর্ট করবে এবং 180Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করবে। আপনাদের জানিয়ে রাখি এই Realme মোবাইলটি ইন্দোনেশিয়াতেও এই ফিচার গুলির সাথেই লঞ্চ হয়েছে। সেখানে মার্কেটে, এই স্মার্টফোনটি একটি IPS LCD প্যানেল সহ এমন একটি স্ক্রীন সাপোর্ট করে, যার স্ক্রীন টু বডি রেশিও 90.7 শতাংশ।

ইন্দোনেশিয়ায়, Realme Narzo 50A Prime Android 11 ভিত্তিক Realme UI R ভার্সনে লঞ্চ করা হয়েছে, যা Unisoc T612 চিপসেটে চলে। ফটোগ্রাফির জন্য, Realme Narzo 50A Prime-এ ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যেটিতে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 2-মেগাপিক্সেল কালো এবং সাদা সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। এই Realme মোবাইল সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Realme Narzo 50A Prime একটি ডুয়াল সিম ফোন এবং এটি 4G VoLTE সাপোর্ট করে। এই ফোনে 3.5mm জ্যাক আছে সিকিউরিটির জন্য ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই Realme মোবাইলটিতে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ইন্দোনেশিয়ায় এই ফোনটির দাম শুরু ভারতীয় মূল্যে প্রায় 10,500 টাকা থেকে। আশা করা হচ্ছে যে ভারতেও এই Realme মোবাইলটির দাম 10 হাজার টাকার মধ্যেই থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন