Home খবর 9020mAh ব্যাটারি এবং 8GB RAM সহ vivo T5 Pro ফোনে পাওয়া যাচ্ছে 2500 টাকা ডিসকাউন্ট, জেনে নিন অফার ডিটেইলস

9020mAh ব্যাটারি এবং 8GB RAM সহ vivo T5 Pro ফোনে পাওয়া যাচ্ছে 2500 টাকা ডিসকাউন্ট, জেনে নিন অফার ডিটেইলস

বেশ কিছু দিন আগে vivo ভারতের বাজারে তাদের 9020mAh ব্যাটারি সহ vivo T5 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 1.5K AMOLED স্ক্রিন, 8GB RAM এবং Snapdragon 7s Gen 4 প্রসেসরের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 2500 টাকা ডিসকাউন্ট অফার জারি করা হয়েছে। এর ফলে অফারে ফোনটি কম দামে কেনা যাবে।

vivo T5 Pro ফোনের অফার ডিটেইলস

কোম্পানি vivo T5 Pro ফোনে 2,500 টাকা ছাড় দিচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই অফার পাওয়া যাবে। অফারে 8GB RAM সহ এই 5G ফোনটি কম দামে কেনা যাবে। এই ফোনের 8GB RAM + 128GB Storage মডেলের সেলিং প্রাইস 35,999 টাকা। তবে 2500 টাকা ছাড়ে এই মডেলটি 34,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে।

এক‌ইভাবে ফোনটির 8GB RAM + 256GB Memory ভেরিয়েন্টের দাম 39,999 টাকা। তবে 2500 টাকা ডিসকাউন্ট সহ এই মডেল 37,499 টাকা দামে কেনা যাবে। কোম্পানির ওয়েবসাইট থেকে ফোনটি কেনার সময় Kotak, Axis ও HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই অফার পাওয়া যাবে। অপরদিকে ফ্লিপকার্ট থেকে 2500 টাকা ছাড় পাওয়ার জন্য Axis ও HDFC এর পাশাপাশি SBI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

vivo T5 Pro 5G ফোনটি 9 মাসের নো কস্ট ইএম‌আই এর মাধ্যমেও কেনা যাবে। ইএম‌আই এর ক্ষেত্রেও 2500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা ডেবিট ও ক্রেডিট উভয় কার্ডের ওপর‌ই এই অফার প্রযোজ্য। অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা সস্তায় ফোনটি কেনার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:

ভিভো / ফ্লিপকার্ট

vivo T5 Pro ফোনের স্পেসিফিকেশন 

Vivo T5 Pro ফোনটিতে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফাইড, এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে। এর সঙ্গে এই ফোনে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড Origin OS 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Vivo T5 Pro স্মার্টফোনটিতে Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.7GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 11,67,242 AnTuTu Score পেয়েছে। গেমিঙের সময় ফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য এতে 7000 mm2 Vapor Cooling Chamber যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য vivo T5 Pro 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Vivo T5 Pro ফোনে 9020mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 37 মিনিট পর্যন্ত ইউটিউব ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটিতে 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W FlashCharge ফিচার দেওয়া হয়েছে।

কোম্পানি জানিয়েছে মাত্র 10 মিনিট চার্জ করে এই ফোনে 6 ঘন্টা কলিং টাইম পাওয়া যাবে। আমাদের টেস্টে ফোনটি 20% থেকে 100% পর্যন্ত ফুল চার্জ হতে 55 মিনিট সময় লেগেছে। এছাড়াও এই ফোনটিতে bypass charging ফিচার রয়েছে। এই ফিচার হেভি পারফরমেন্সের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে কারেন্ট সাপ্লাই করে। ফলে ব্যাটারিতে খুব বেশি চাপ পড়ে না এবং ফোন কম হীট হয়।

জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য vivo T5 Pro 5G ফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি LPDDR4X RAM + UFS3.1 Storage সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে 3 জেনারেশন ওএস আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। একইসঙ্গে কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6, Bluetooth 5.2 এবং OTG এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে।