বর্তমানে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ড শুরু হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে 7000mAh ব্যাটারি অত্যন্ত সাধারণ হয়ে উঠেছে এবং বিভিন্ন কোম্পানি এর চেয়েও বড় ব্যাটারি সহ স্মার্টফোন পেশ করে চলেছে। সম্প্রতি ভারতের বাজারে realme P4 Power এবং গ্লোবাল বাজারে Honor ফোন দুটি 10,000এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। এবার ভিভো এর নতুন ফোনের নাম এই লিস্টে যোগ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে 10200mAh ব্যাটারি সহ vivo Y600 Pro ফোনটি লঞ্চ করতে চলেছে।
আগামী 27 এপ্রিল vivo Y600 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন এবং এটি চীনের বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির লঞ্চ লঞ্চ ডেট ঘোষণার পাশাপাশি ফোনের ফটো এবং ফিচার টিজ করা হয়েছে। 27 এপ্রিল লঞ্চের দিন vivo Y600 Pro 5G ফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে। ভিভো চীনের অফিসিয়াল সাইট সহ মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে ফোনের লঞ্চ লাইভ স্ট্রিম করা যাবে। আপকামিং ভিভো ফোনটি Blue, Purple এবং White কালার অপশনে সেল করা হবে।
vivo Y600 Pro 5G ফোনটির বিশেষত্ব হল ব্যাটারি। এই ভিভো ফোনটি 10200এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এটি AI অপ্টিমাইজ এবং এনার্জি এফিসিয়েন্ট ব্যাটারি হবে, ফলে দীর্ঘমেয়াদী ব্যাকআপের পাশাপাশি পাওয়া ম্যানেজমেন্ট পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী vivo Y600 Pro 5G ফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়েছে একবার ফুল চার্জ করলে হেভি ইউজের পরও 12 ঘন্টার ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।
সম্প্রতি Vivo Y600 Pro ফোনটি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300e প্রসেসর সহ লিস্টেড হয়েছিল। অন্যদিকে ভিভো 5জি ফোনটি 8GB এবং 12GB RAM ভেরিয়েন্ট 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশনে বাজারে লঞ্চ করা হতে পারে।
Vivo Y600 Pro ফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটির থিকনেস 8.1mm এর কাছাকাছি এবং ওজন প্রায় 221 গ্রাম।
প্রকাশ্যে আসা ইমেজ অনুযায়ী Vivo Y600 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। একইভাবে লিক অনুযায়ী সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। Vivo Y600 Pro 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য আগামী 27 এপ্রিল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আপাতত vivo Y600 Pro ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে না। তবে যারা মিড রেঞ্জে সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা realme P4 Power ফোনটি কিনতে পারেন। এই 10001mAh ব্যাটারি সহ ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 25,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। আমাদের টেস্টে 21 ঘন্টা, 8 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। একইভাবে ফোনটিতে 80W ফাস্ট চার্জিং এবং 27W Reverse চার্জিং টেকনোলোজি দেওয়া হয়েছে।
realme P4 Power 5G ফোনটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর সহ কাজ করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP IMX882 OIS ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই বড় ব্যাটারি সহ ফোনটিতে 6.78-ইঞ্চির ফুলএইচডি + 4D curve+ AMOLED স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে ফোনটিতে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।
