Home খবর 29 অক্টোবর লঞ্চ হতে চলেছে Nothing Phone (3a) Lite স্মার্টফোন, দেখে নিন ফোনটির ইউনিক ডিজাইন

29 অক্টোবর লঞ্চ হতে চলেছে Nothing Phone (3a) Lite স্মার্টফোন, দেখে নিন ফোনটির ইউনিক ডিজাইন

শীঘ্রই Nothing Phone (3a) Lite ফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। ব্র্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে আগামী 29 অক্টোবর Nothing Phone (3a) Lite ফোনটি পেশ করা হবে বলে জানানো হয়েছে। এই দিন কোম্পানি গ্লোবাল বাজারে তাদের এই ফোনটি লঞ্চ করবে এবং পরবর্তী সময়ে ভারতের বাজারে পেশ করবে। আপকামিং ফোনটি Nothing Phone (3a) সিরিজের তৃতীয় মডেল হতে চলেছে। নিচে আপকামিং ট্রান্সপ্যারেন্ট Nothing Phone (3a) Lite ফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

নাথিং টুইট করে জানিয়েছে আগামী 29 অক্টোবর Nothing Phone (3a) Lite ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হবে। 29 অক্টোবর ইংল্যান্ডে দুপুর 1টা সময়ে লঞ্চ ইভেন্টের মাধ্যমে ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী রাত 6 টা 30 মিনিট। কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Nothing Phone (3a) Lite ফোনটির লঞ্চ লাইভ আপডেট দেওয়া হবে। ইউজাররা তাদের ফোনে Nothing Phone (3a) Lite ফোনটির লঞ্চ লাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন।

এখনও পর্যন্ত Nothing Phone (3a) Lite ফোনের সম্পূর্ণ ডিজাইন প্রকাশ্যে আসেনি। তবে কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা ফটোর মাধ্যমে ফোনের ব্যাক প্যানেলে LED light দেখা গেছে। টিজারের মাধ্যমে শুধুমাত্র সিঙ্গেল লাইট দেখা গেছে, এটি নোটিফিকেশন ইনডিকেটর হতে পারে। আগের মডেলের মতো এই ফোনরও বাইরের থেকেই স্ক্রুগুলো দেখা যাবে। তবে Nothing Phone 3a এবং Phone 3a Pro ফোনের মতো এই ফোনটিতে Glyph Light Interface থাকবে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি।

সম্প্রতি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে Nothing Phone (3a) Lite ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের ফোনের মাদারবোর্ড সেকশনে “Galaxian” কোডনেম লেখা ছিল, এটি MediaTek Dimensity 7300 চিপসেট হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের CPU 2.00GHz থেকে 2.50GHz ক্লক স্পীডে কাজ করবে। গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আসন্ন এই নাথিং ফোনটিতে 8GB RAM থাকবে। এছাড়া অন্য একটি লিস্টিং অনুযায়ী ফোনটি Mali-G615 MC2 GPU সহ লঞ্চ করা হবে।

এই পোস্টটি লেখার সময় পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Nothing Phone (3a) Lite ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি। 29 অক্টোবর গ্লোবাল লঞ্চ হওয়ার পর এই ফোনটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই ভারতে লঞ্চ ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। Nothing Phone (3a) Lite ফোনটির দাম 20,000 টাকার চেয়ে কম রাখা হবে বলে মনে করা হচ্ছে। সম্ভবত ফোনটির দাম 18,999 টাকা থেকে শুরু হতে পারে।

মনে করিয়ে দিই Nothing Phone (3a) ফোনটি 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে Nothing Phone (3a) Pro ফোনটির দাম 29,999 টাকা থেকে শুরু হয়। আপকামিং Phone (3a) Lite ফোনটি একই বাজেট রেঞ্জে Realme Narzo 80 Pro, iQOO Z10R, এবং Redmi Note 14 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।