Home খবর 3000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে OnePlus Nord CE 4 Lite 5G, সঙ্গে বিনামূল্যে 1299 টাকা দামের Neckband, জেনে নিন বিস্তারিত

3000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে OnePlus Nord CE 4 Lite 5G, সঙ্গে বিনামূল্যে 1299 টাকা দামের Neckband, জেনে নিন বিস্তারিত

যেসব ইউজাররা ওয়ানপ্লাস স্মার্টফোন কিনতে চান অথচ বেশি টাকা খরচও করতে পারেন না তাদের কাছে OnePlus Nord সিরিজ অত্যন্ত জনপ্রিয়। এই সিরিজের OnePlus Nord CE 4 Lite 5G ফোনে কম দামে আকর্ষণীয় লুক, সুন্দর ফিচার এবং দারুণ স্পেসিফিকেশন পাওয়া যায়। মাত্র 19,999 টাকা দামের এই ফোনটি এখন আরও সস্তা দামে কেনা যাবে। এই ফোনটির দাম ও অফার সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

OnePlus Nord CE 4 Lite 5G ফোনের দাম এবং অফার

OnePlus Nord CE 4 Lite 5G ফোনটি 8GB RAM + 128GB Storage সহ মাত্র 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অফারে গ্রাহকরা এই ফোনটি 3,000 টাকা কম দামে কিনতে পারবেন, ফলে ফোনটি মাত্র 16,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে। এর মধ্যে কুপন ডিসকাউন্ট ও ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্টও রয়েছে।

কোথা থেকে কিনবেন OnePlus Nord CE4 Lite?

শপিং সাইট আমাজনে OnePlus Nord CE4 Lite ফোনের দামে 3,000 টাকা অফার দেওয়া হচ্ছে। Great Indian Festival Sale 2024 চলাকালীন এই ফোনটি কম দামে সেল করা হবে। আগামী 27 সেপ্টেম্বর থেকে এই সেল শুরু হবে এবং প্রাইম ইউজাররা আগামী 26 সেপ্টেম্বর থেকেই সেল উপভোগ করতে পারবেন। সেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

OnePlus Nord CE 4 Lite 5G ফোনের ছবি

OnePlus Nord CE 4 Lite 5G ফোনের পারফরমেন্স

আমাদের টেস্টিং টীম OnePlus Nord CE 4 Lite 5G ফোনে বেশ কিছু টেস্ট করেছে। টেস্টে ফোনটির ক্ষমতা পরীক্ষা করার জন্য বেশ কিছু বেঞ্চমার্ক টেস্ট রান করেছে। এর ফলে ফোনটির প্রসেসর সম্পর্কে আরও ভালোভাবে জানা গেছে। নিচের টেবিলে সমস্ত বেঞ্চমার্ক টেস্টের রেজাল্ট সম্পর্কে জানানো হল।

Benchmark Score OnePlus Nord CE 4 Lite 5G
আনটুটু সিপিইউ স্কোর 155680
আনটুটু জিপিইউ স্কোর 84517
আনটুটু মেমরি স্কোর 107175
আনটুটু ইউএক্স স্কোর 125965
আনটুটু ফুল স্কোর 473337
গীকবেঞ্চ সিঙ্গেল কোর 915
গীকবেঞ্চ মাল্টি কোর 2149
পিসিমার্ক পারফরমেন্স 9688

 

OnePlus Nord CE 4 Lite 5G এর স্পেসিফিকেশন

OnePlus Nord CE 4 Lite 5G এর ফিচার