গত মার্চ মাসে Samsung ভারতে তাদের প্রিমিয়াম স্মার্টফোন হিসাবে Samsung Galaxy A56 5G লঞ্চ করেছিল। Exynos 1580 প্রসেসর এবং 12GB RAM সহ এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে বাজারে আনা হয়েছিল। ফোনটি লঞ্চের মাত্র দুই মাসের মধ্যে কোম্পানির পক্ষ থেকে ফোনটির প্রাইস কাট করে দেওয়া হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের দাম সরাসরি 3 টাকা কমানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম সম্পর্কে।
Samsung Galaxy A56 5G ফোনের দাম
নীচের টেবিলে ফোনটির লঞ্চ প্রাইস এবং প্রাইস কাটের পর নতুন দাম দেখানো হল। ফোনটির 8GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ মডেল 41,999 টাকা এবং 256GB স্টোরেজ মডেল 44,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই দুটি মডেল যথাক্রমে 38,999 টাকা এবং 41,999 টাকা দামে সেল করা হচ্ছে।
| Samsung Galaxy A56 5G | লঞ্চ প্রাইস | প্রাইস কাট | নতুন দাম |
| 8GB RAM + 128GB Storage | 41,999 টাকা | 3,000 টাকা | 38,999 টাকা |
| 8GB RAM + 256GB Storage | 44,999 টাকা | 3,000 টাকা | 41,999 টাকা |
| 12GB RAM + 256GB Storage | 47,999 টাকা | 3,000 টাকা | 44,999 টাকা |
একইভাবে 12GB RAM সহ এই 5G ফোনটি 47,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং এখন ফোনটির দাম কমে 44,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ দেখা যাচ্ছে আগের 8GB RAM মডেলের দামে এখন 12GB RAM মডেল পাওয়া যাবে। আজ থেকেই গোটা দেশের এই নতুন দাম কার্যকর হয়ে গেছে এবং Samsung Galaxy A56 5G ফোনটি কোম্পানির ওয়েবসাইট, ফ্লিপকার্ট ও অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে নতুন দামে সেল করা হবে।
Samsung Galaxy A56 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.7″ Super AMOLED Display
- Samsung Exynos 1580
- 50MP Triple Rear Camera
- 12MP Front Camera
- 45W 5,000mAh Battery
ডিসপ্লে
Samsung Galaxy A56 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির Full HD+ ইনফিনিটি ও HDR ডিসপ্লে দেওয়া হয়েছে। Super AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass Victus+ এর প্রোটেকশন যোগ করা হয়েছে।
পারফরমেন্স
Samsung Galaxy A56 5G ফোনটি Android 15 এবং One UI 7 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm ফেব্রিকশন প্রসেসে তৈরি এবং 2.9GHz ক্লক স্পীডযুক্ত Exynos 1580 অক্টাকর প্রসেসর রয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এতে AMD Xclipse 540 GPU দেওয়া হয়েছে। এই ফোনে 6 বছর সিকিউরিটি আপডেট এবং 6 জেনারেশন ওএস আপডেট পাওয়া যাবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A56 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
Samsung Galaxy A56 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি ফুল চার্জ করলে 29 ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
অন্যান্য ফিচার
দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত রাখার জন্য Samsung Galaxy A56 5G ফোনে Eye Care স্ক্রিন দেওয়া হয়েছে। কানেক্টিভিটিড় জন্য এতে 5GHz Wi-Fi, Bluetooth 5.3 এবং NFC ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি মিউজিকের জন্য USB Type-C audio এবং Stereo speakers রয়েছে।
