Home খবর 32MP Selfie এবং 108MP Back ক্যামেরা সহ লঞ্চ হল Curved AMOLED স্ক্রিনযুক্ত এই স্টাইলিশ ফোন

32MP Selfie এবং 108MP Back ক্যামেরা সহ লঞ্চ হল Curved AMOLED স্ক্রিনযুক্ত এই স্টাইলিশ ফোন

স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর জন্য 2024 সালের শুরু খুব একটা খারাপ হয়নি। একদিকে কোম্পানির পক্ষ থেকে বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকোনকে টেকনো ইন্ডিয়ার ব্র্যান্ড আম্বাসাডার ঘোষণা করা হয়েছে প্ন্যদিকে গ্লোবাল মার্কেটে নতুন স্মার্টফোন Tecno Spark 20 Pro+ পেশ করা হয়েছে। কোম্পানির ‘স্পার্ক 20’ সিরিজের এই ফোনে 32MP Front Camera, 108MP Back Camera এবং Android 14 Operating System এর মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে। এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Tecno Spark 20 Pro+ এর ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Tecno Spark 20 Pro+ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। 1/1.67″ মাপের এই আলট্রা লার্জ 6পি লেন্স এফ/1.75 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং এটি 10X ডিজিটাল জুম সাপোর্ট করে।

Tecno SPARK 20 Pro+ ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 40mm ফোকাল লেন্থ সহ এই সেন্সরের অ্যাপার্চার এফ/2.2। এই ক্যামেরায় AI portrait restoration যোগ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা সেটআপে ডুয়েল এলইডি ফ্ল্যাশ রয়েছে।

Tecno SPARK 20 Pro+ এর স্পেসিফিকেশন

Tecno SPARK 20 Pro+ এর দাম

কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনের ফুল ডিটেইলস জানিয়ে দেওয়া হলেও এর দাম এখনও পর্যন্ত প্রদার আরালেই রাখা হয়েছে। ওপরে বলা হয়েছে এই ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে ফোনটির দাম 20 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Temporal Orbits, Lunar Frost, Radiant Starstream এবং Magic Skin 2.0 Green কালারে পেশ করা হয়েছে।