Home খবর 32MP Selfie এবং 108MP Back Camera সহ গ্লোবাল মঞ্চে লঞ্চ হল এই স্টাইলিশ স্মার্টফোন, জেনে নিন দাম

32MP Selfie এবং 108MP Back Camera সহ গ্লোবাল মঞ্চে লঞ্চ হল এই স্টাইলিশ স্মার্টফোন, জেনে নিন দাম

Huawei সম্প্রতি গ্লোবাল মার্কেটে তাদের Nova 12s এবং Nova 12i ফোনগুলি লঞ্চ করেছিল। এই দুটি ফোনই যথেষ্ট শক্তিশালী ফিচার সহ পেশ করা হয়েছিল। এবার কোম্পানি মালয়েশিয়াতে তাদের ‘নোভা 12’ সিরিজেরই অধীনে 108MP Back Camera এবং 32MP Front Camera সহ Nova 12 SE স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Huawei Nova 12 SE ফোনের ক্যামেরা

ব্যাক ক্যামেরা: Huawei Nova 12 SE ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেল প্প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য Huawei Nova 12 SE ফোনে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা নাইট মোড, পোর্ট্রেট মোড, টাইম ল্যাপ্স এবং জেস্চার ফটো ফিচার সহ প্রচুর ফিল্টার সাপোর্ট করে।

Huawei Nova 12 SE ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Nova 12 SE ফোনে 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Huawei Nova 12 SE ফোনের দাম

মালয়েশিয়াতে Huawei Nova 12 SE ফোনটি 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে RM1,499 অর্থাৎ প্রায় 25,999 টাকা। জানিয়ে রাখি কোম্পানির এই ফোনটি ভারতের বাজারে সেল করা হবে না।