Home খবর 400 টাকার চেয়ে কম দামের প্ল্যানে 150 দিন পর্যন্ত পাওয়া যাবে 60GB ডেটা এবং আনলিমিটেড কলিং

400 টাকার চেয়ে কম দামের প্ল্যানে 150 দিন পর্যন্ত পাওয়া যাবে 60GB ডেটা এবং আনলিমিটেড কলিং

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর ইউজারদের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। কয়েক মাস আগে জিও, এয়ারটেল এবং ভিআই এর রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো এর মুখ্য কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই আমরা এই পোস্টের মাধ্যমে BSNL এর দীর্ঘ ভ্যালিডিটি সহ প্ল্যান সম্পর্কে জানাবো। এই প্ল্যানে 150 দিনের ভ্যালিডিটি সহ ফ্রি কলিং, ডেটা সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।

যদিও Jio, Airtel এবং Vi এর দামি রিচার্জ প্ল্যান এড়ানোর জন্য BSNL এর বেশ কিছু কম দামে রিচার্জ প্ল্যান রয়েছে। যেসব ইউজাররা একবারে অনেক দিনের জন্য প্ল্যানের ভ্যালিডিটি চাইছেন, তাঁরা BSNL এর 150 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান ব্যাবহার করতে পারেন। নিচে এই প্ল্যানের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

150 দিনের ভ্যালিডিটি সহ BSNL এর রিচার্জ প্ল্যান

Note: এই প্ল্যানে ফ্রি ভয়েস কল, ডেটা এবং এসএমএস এর সুবিধা 30 দিনের জন্য পাওয়া যাবে, তবে এই প্ল্যানের ভ্যালিডিটি 150 দিন পর্যন্ত থাকবে।

BSNL এ পাওয়া যাবে 24GB ডেটা ফ্রি

BSNL এর একটি বিশেষ অফার হিসেবে এইসব ইউজারদের 24GB ডেটা ফ্রি অফার করা হচ্ছে। এই অফারের সুবিধা উপভোগ করার জন্য ইউজারদের 500 টাকার বেশি রিচার্জ করতে হবে। কিন্তু জানিয়ে রাখি এই অফারটি লিমিটেড সময়ের জন্য অর্থাৎ আগামী 24 অক্টোবর পর্যন্ত জারি করা হয়েছে।

BSNL শীঘ্রই নিয়ে আসতে চলেছে 5G নেটওয়ার্ক

গত কয়েক মাস ধরে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) টেলিকম সেক্টরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর মধ্যেই কোম্পানি তাদের 5G সার্ভিসের টেস্টিং শুরু করে দিয়েছে। টাই কোম্পানি শীঘ্রই 5G সার্ভিস চালু করার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী BSNL-এর অন্ধ্র প্রদেশের প্রধান মহাব্যবস্থাপক, L. Srinu একটি প্রেস কনফারেন্সে ঘোষণা করেছেন, এর মাধ্যমে 2025 সালের জানুয়ারি মাসে BSNL তাদের 5G সার্ভিস লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে।