জনপ্রিয় টেক কোম্পানি Tecno তাদের নতুন ফোন হিসাবে Pop 8 লঞ্চ করতে চলেছে। এই সস্তা ফোনে বড় ব্যাটারি এবং ডুয়েল স্পিকার পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি বাজেট ক্যাটাগরির প্রথম ডুয়েল স্পিকার সহ স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Tecno Pop 8 ফোনটি সম্পর্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একাধিক পোস্ট করা হয়েছে এবং ডিটেইলস অনুযায়ী এই ফোনের দাম 6 হাজার তাআর কম রাখা হবে।
Tecno Pop 8 এর ডিজাইন এবং স্পেসিফিকেশন
কোম্পানির সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ধারণা করা হচ্ছে Tecno Pop 8 ফোনের বডি পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে তৈরি হবে। ফোনটির ব্যাক প্যানেলে ইউনিক তেক্সচার ডিজাইন দেখা গেছে।
Safety & security that stands out — Keep every unlock seamless with the Side-Fingerprint sensor of #TECNOPOP8 ?
Launching on Jan 3, 2024.
On a scale of 1-10 tell us how excited you are to #POP8Up.
Know more: https://t.co/VLoGkxCaD0#TECNOSmartphones pic.twitter.com/8Meaw3qk6X
— TECNO Mobile India (@TecnoMobileInd) December 30, 2023
ফোনের ব্যাক প্যানেলে তিনটি রিঙের মধ্যে ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ফ্ল্যাশ থাকবে। Tecno Pop 8 ফোনে 12MP প্রাইমারি সেন্সর দেওয়া হবে। সবচেয়ে বড় কথা এই সস্তা ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে।
এই ফোনে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। কম রেঞ্জের এই ফোনে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে, যা নিঃসন্দেহে একটি সুন্দর ফিচার হতে চলেছে। এখনও পর্যন্ত স্ক্রিন সাইজ বা প্যানেল সম্পর্কে কিছু জানা যায়নি, তবে ছবিতে এই ফোনে বড় স্ক্রিন দেখা গেছে।
কোম্পানির পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে এই ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এর সঙ্গে এতে 4GB virtual RAM ফিচারও দেওয়া হবে। ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি স্লট থাকবে।
Pocket-sized party Rocker — #POP8Up your party sessions with 400% Loud Sound of Dual dts speaker on #TECNOPOP8 ?
Launching on Jan 3, 2024.
Comment your favourite music you can't wait to listen to?
Know more: https://t.co/VLoGkxCaD0#TECNOSmartphones pic.twitter.com/3s3T4NhUKd
— TECNO Mobile India (@TecnoMobileInd) December 30, 2023
এই ফোনে অক্টাকোর প্রসেসর যোগ করা হবে বলে জানা গেছে। চিপসেট ডিটেইলস এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে সম্প্রতি একটি লিক থেকে জানা গেছে এই ফোনটি আনটুটু বেঞ্চমার্ক সাইটে 2 লক্ষেরও বেশি স্কোর করতে সক্ষম হয়েছে।
এই ফোনে কোম্পানি ডুয়েল স্পিকার যোগ করবে, যার ফলে অসাধারণ লাউড সাউন্ড এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
Tecno POP 8 এর লঞ্চ ডেট এবং সেল
ভারতে 3 জানুয়ারি Tecno Pop 8 ফোনটি লঞ্চ করা হবে। সাধারণত কোম্পানির পপ সিরিজের ফোন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই সেল করা হয়ে থাকে। ফলে আশা করা হচ্ছে এই ফোনটিও আমাজনের মাধ্যমেই সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
