Home খবর 44MP সেলফি ক্যামেরা এবং শক্তিশালী পারফরম্যান্স সহ ভারতে লঞ্চ হল Vivo Y75 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

44MP সেলফি ক্যামেরা এবং শক্তিশালী পারফরম্যান্স সহ ভারতে লঞ্চ হল Vivo Y75 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

Vivo ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন Vivo Y75 স্মার্টফোন লঞ্চ করেছে। Vivo এর এই স্মার্টফোনটি 4G কানেক্টিভিটির সাথে পেশ করা হয়েছে। এর আগে Vivo ভারতে Vivo Y75 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। Vivo Y75 স্মার্টফোনটি 44MP AF সেলফি ক্যামেরা এবং 50MP Super Night ক্যামেরা সহ MediaTek Helio G96 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই পোস্টে আপনাদের Vivo Y75 স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Vivo Y75 এর স্পেসিফিকেশন

Vivo Y75 স্মার্টফোনটি দুর্দান্ত ডিজাইন, পাওয়ার এবং পারফরমেন্স সহ পেশ করা হয়েছে। এই Vivo স্মার্টফোনটি একটি 6.44-ইঞ্চি FHD+ (2400×1080 পিক্সেল) AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। Vivo Y75 স্মার্টফোনটি MediaTek Helio G96 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এটি একটি 4G চিপসেট, যা হাই পারফরম্যান্স এবং স্মুথ গেমপ্লে অফার করে। Vivo-এর এই ফোনটি Funtouch OS 12 এবং ভার্চুয়াল RAM সাপোর্ট সহ পেশ করা হয়েছে।

Vivo Y75 স্মার্টফোনটি 4050mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সহ পেশ করা হয়েছে। Vivo জানিয়েছে যে এই স্মার্টফোনটি মাত্র 30 মিনিটে 65 শতাংশ চার্জ হয়ে যায়। Vivo Y75 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP সুপার ম্যাক্রো ক্যামেরা লেন্স রয়েছে।

Vivo-এর এই ফোনে রয়েছে 44MP সেলফি ক্যামেরা। এই Vivo ফোনটি অনেক দুর্দান্ত ক্যামেরা ফিচারের সাথে পেশ করা হয়েছে যেমন AI Face, বিউটি অ্যালগরিদম, স্টেডিফেস সেলফি ভিডিও, ভিডিও ফেস বিউটি, পিকচার ইন পিকচার ডুয়াল ভিউ মোড ইত্যাদি।

Vivo Y75 এর দাম

Vivo Y75 স্মার্টফোনটি একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই Vivo ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। Vivo-এর এই ফোনটি 20,999 টাকা দামে পেশ করা হয়েছে। 20 মে থেকে এই Vivo Y75 স্মার্টফোনটি আপনারা Flipkart এবং Vivo-এর স্টোরে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে। এই Vivo ফোনটি মুনলাইট শ্যাডো এবং ডান্সিং ওয়েভ এই দুটি রঙের কালার অপশনে পেশ করা হয়েছে।