Home খবর লঞ্চ হতে চলেছে সস্তা ভিভো স্মার্টফোন Vivo Y21G, হতে চলেছে 5,000mAh ব‍্যাটারি যুক্ত সবচেয়ে Slim ফোন

লঞ্চ হতে চলেছে সস্তা ভিভো স্মার্টফোন Vivo Y21G, হতে চলেছে 5,000mAh ব‍্যাটারি যুক্ত সবচেয়ে Slim ফোন

Vivo কোম্পানি ভারতে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর প্রস্ততি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি নিজের লো বাজেট সেগ্মেন্টে ‘ওয়াই’ সিরিজে নতুন মোবাইল Vivo Y21G নামে পেশ করতে চলেছে। ভিভো এখনো পর্যন্ত এই ফোনটির সম্পর্কে কোনো আধিকারিক ঘোষণা করেনি, কিন্তু রিপোর্ট অনুযায়ী ভিভো ওয়াই21জি স্মার্টফোন‌টিকে কোম্পানি এই মাসে অর্থাৎ এপ্রিলে‌ই পেশ করতে পারে। আবার আজকে একটি নতুন খবর অনুযায়ী Vivo Y21G ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য জানা গেছে।

Vivo Y21G স্মার্টফোনে‌র সম্পর্কে জানা গেছে যে এই ফোনটি এই মাসেই ভারতে লঞ্চ হতে পারে। কোম্পানি আগামী দিনে এই স্মার্টফোনটিকে টিজ করা শুরু করে দেবে এবং ফোনটিকে‌ও প্রকাশ‍্যে নিয়ে আসতে চলেছে। আশা করা হচ্ছে যে ভিভো ওয়াই21জি ফোনটিকে লো-বাজেটে পেশ করা যেতে পারে এবং ফোনটির প্রাইস 10,000 টাকার মধ্যে হতে পারে। এই ফোনটি অনলাইন শপিং সাইট সহ অফলাইন রিটেইল স্টোর গুলিতে কিছুদিনের মধ্যেই বিক্রি‌র জন্য উপলব্ধ হতে চলেছে। কানাঘুষো শোনা গেছে, যে ভিভো ওয়াই21জি ফোনটি 5,000 এম‌এ‌এইচ ব‍্যাটারি সাপোর্ট সহ সবচেয়ে স্লিম স্মার্টফোন হতে চলেছে এবং ফোনটির থিকনেস শুধুমাত্র 8 মিমি হতে পারে।

Vivo Y21G এর স্পেসিফিকেশন

এই আসন্ন ভিভো ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বলা হলে, লিক অনুযায়ী এই স্মার্টফোন‌টি 20:9 আস্পেক্ট রেশিও সহ 6.51-ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ এলসিডি ডিসপ্লে সাপোর্ট করতে পারে। এই ফোনটি অ্যান্ডয়েড 12 এ লঞ্চ হ‌ওয়ার সাথেই ফানটাচ ওএস 12-এর সাথে কাজ করতে পারে। লিক অনুযায়ী Vivo Y21G স্মার্টফোনে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক এমটি6769 চিপসেট দেওয়া যেতে পারে।

Vivo Y21G স্মার্টফোন‌টিকে ভারতে 4 জিবি র‍্যাম মেমোরি সহ 64 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ভিভো ফোনটি 1 জিবি এক্সটেন্ডেড র‍্যাম টেকনোলজি সাপোর্ট করতে পারে, এর মাধ্যমে ভিভোর এই ফোনে 5 জিবি র‍্যাম পারফরম্যান্স পাওয়া যেতে পারে। শোনা যাচ্ছে যে ভারতীয় বাজারছ এই ফোনটি Midnight Blue এবং Diamond Glow কালারে সেলের জন্য উপলব্ধ হতে পারে। সিকিউরিটি‌র জন্য ফোনটির সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেতে পারে।

ফোটোগ্রাফির জন্য Vivo Y21G ফোনে ডুয়াল রেয়ার ক‍্যামেরা দেওয়া যেতে পারে। এই ক‍্যামেরা সেট‌আপটি এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর সাপোর্ট করতে পারে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য ভিভো ওয়াই21জি ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া যেতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ভিভোর এই ফোনে 5,000 এম‌এ‌এইচের ব‍্যাটারি দেওয়া যেতে পারে, এই ফোনটি 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন