Home খবর মাত্র 13,499 টাকা দামে লঞ্চ হল 5,000mAh Battery এবং 50MP Camera সহ Samsung Galaxy A05s স্মার্টফোন

মাত্র 13,499 টাকা দামে লঞ্চ হল 5,000mAh Battery এবং 50MP Camera সহ Samsung Galaxy A05s স্মার্টফোন

স্যামসাঙ গত অক্টোবর মাসে ভারতে তাদের লো বাজেট স্মার্টফোন হিসাবে Samsung Galaxy A05s স্মার্টফোন লঞ্চ করেছিল, যা মাত্র 14,999 টাকা দামে সেল করা হচ্ছে। আজ কোম্পানির পক্ষ থেকে এই ফোনের আরেকটি সস্তা মডেল পেশ করা হয়েছে। নতুন গ্যালাক্সি এ05এস ফোনে 4GB RAM দেওয়া হয়েছে। এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল। আরও পড়ুন: এই মাসেই লঞ্চ হতে পারে Oppo Reno 11 সিরিজ, লিক হল লঞ্চ টাইমলাইন

Samsung Galaxy A05s এর দাম

স্টোরেজ ভেরিয়েন্ট দাম
4GB RAM + 128GB Storage ₹13,499
6GB RAM + 128GB Storage ₹14,999

 

ফোনটির নতুন ভেরিয়েন্টে 4GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই মডেলটি মাত্র 13,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং আজ থেকেই এই ফোনের সেল শুরু হয়ে গেছে। এছাড়া ফোনের আগের মডেলটি 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ সহ 14,999 টাকা দামে সেল করা হয়। এই দুটি ভেরিয়েন্ট Light Violet, Light Green এবং Black কালার অপশনে কোম্পানির ওয়েবসাইট সহ রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হচ্ছে।

Samsung Galaxy A05s এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A05s এর ফিচার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন