Home খবর 4টি 50 Megapixel Camera সহ লঞ্চ হল Vivo V30 Pro, ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে রয়েছে 50MP Sensor!

4টি 50 Megapixel Camera সহ লঞ্চ হল Vivo V30 Pro, ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে রয়েছে 50MP Sensor!

আজ ভিভো ভারতের বাজারে তাদের ‘ভি30’ সিরিজলঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে Vivo V30 এবং Vivo V30 Pro নামের দুটি নতুন ফোন বাজারে আনা হয়েছে। নাম দেখেই বোঝা যাচ্ছে সিরিজে ‘প্রো’ মডেলটি বেশি শক্তিশালী এবং এতে অ্যাডভান্স টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনে 50 মেগাপিক্সেলের 4টি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে! এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Vivo V30 Pro এর ক্যামেরা

ফ্রন্ট ক্যামেরা

ভিভো ভি30 প্রো ফোনের সেলফি ক্যামেরা এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে অন্যতম। কোম্পানি তাদের এই নতুন মোবাইলটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করেছে। এতে অটো ফোকাস গ্রুপ ফোটো ফিচার রয়েছে। এই ক্যামেরা সেন্সরটি এফ/2.0 অ্যাপারচারযুক্ত একটি 5পি লেন্স এবং এটি 92° ভিউ ফিল্ড সাপোর্ট করে।

রিয়ার ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে ওআইএস ফিচার সহ এবং এফ/1.88 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.0 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/1.85 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে।

Vivo V30 Pro এর দাম

ভারতে ভিভো ভি30 প্রো ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8জিবি র‍্যাম এবং 256জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 41,999 টাকা। একইভাবে 12জিবি র‍্যাম এবং 512জিবি স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 46,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 17 মার্চ থেকে এই ফোনটি Andaman Blue এবং Classic Black কালারে সেল করা হবে। এছাড়া HDFC এবং SBI ব্যাঙ্ক ইউজাররা এই ফোনটি কেনার সময় 10% ছাড় পাবেন।

Vivo V30 Pro এর ফটো

Vivo V30 Pro এর স্পেসিফিকেশন

স্ক্রীন: ভিভো ভি30 প্রো স্মার্টফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রীনটি 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে এবং 2800 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

পারফরম্যান্স: এই ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8200 আক্টা-কোর প্রসেসর রয়েছে।

মেমরি: Vivo V30 Pro 5G-তে 12জিবি র‍্যাম রয়েছে। এই মোবাইলটি 12জিবি এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট করে যা ফিজিক্যাল র‍্যামের সাথে যুক্ত হয়ে এতে 24জিবি র‍্যামের পারফরম্যান্সদিতে সক্ষম। এতে 512জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V30 Pro 5G ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।