গত মাসে ওপ্পো ভারতের বাজারে তাদের বড় ব্যাটারি সহ OPPO K14 Plus 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। 29,999 টাকা প্রাথমিক দামের এই ফোনে 144Hz AMOLED ডিসপ্লে, 8000mAh ব্যাটারি এবং MediaTek Dimensity 7360 Max প্রসেসর রয়েছে। তবে লঞ্চের মাত্র এক মাসের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
OPPO K14 Plus 5G ফোনের দাম
ভারতে OPPO K14 Plus 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের বেস ভেরিয়েন্টে 6GB RAM + 128GB Storage রয়েছে এবং এই মডেল 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি এই মডেলের দাম 3000 টাকা বাড়িয়ে দিয়েছে। এর ফলে এই ফোনের স্টার্টিং প্রাইস 32,999 টাকা হয়ে গেছে।
এই ফোনটির 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 32,999 টাকা দামে পেশ করা হয়েছিল, যা এখন 4000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রাইস হাইকের ফলে এই মডেলটি 36,999 টাকার বিনিময়ে বিক্রি করা হবে।
OPPO K14 Plus ফোনের টপ মডেলে 8GB RAM + 256GB Storage যোগ করা হয়েছে এবং এই ভেরিয়েন্টটি 35,999 টাকা দামে বাজারে আনা হয়েছিল। বর্তমানে এই মডেলের দাম 5000 টাকা বেড়ে যাওয়ায় এই মডেল কেনার জন্য 40,999 টাকা দাম দিতে হবে।
OPPO K14 Plus 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 16 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য OPPO K14 Plus 5G স্মার্টফোনে MediaTek Dimensity 7360 Max প্রসেসর দেওয়া হয়েছে। এই 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 9,51,668 AnTuTu Score পেয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5000mm Vapor Cooling সিস্টেম যোগ করা হয়েছে।
OPPO K14 Plus 5G স্মার্টফোনটিতে 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্ক্রিন হাই 144Hz রিফ্রেশ রেট সহ 450ppi এবং 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের প্রোটেকশনের জন্য গ্লাস দেওয়া হয়েছে। এছাড়াও এতে ড্যামেজ প্রুফ 360 ডিগ্ৰি আর্মার বডি এবং জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP69K রেটিং যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO K14 Plus 5G ফোনটিতে 8000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সিঙ্গেল চার্জে এই ফোনে প্রায় 30 ঘন্টা WhatsApp Voice Call টাইম বা 12 ঘন্টা BGMI গেমপ্লে বা 15 ঘন্টা Instagram স্ক্রলিং টাইম উপভোগ করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC টেকনোলজি দেওয়া হয়েছে।
OPPO K14 Plus 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 2MP বোকেহ লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP Sony IMX480 ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
