Motorola ভারতে তাদের লেটেস্ট স্মার্টফোন Moto G82 5G লঞ্চ করেছে। এই Motorola স্মার্টফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর দেওয়া হয়েছে। Moto G82 5G স্মার্টফোনের হাইলাইট সম্পর্কে কথা বললে, এই ফোনটি 120Hz রিফ্রেশ রেট poLED ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। এর সাথে, Motorola-এর এই ফোনটি 5G-এর 13 ব্যান্ড সাপোর্ট করে। এই পোস্টে আপনাদের Motorola-এর লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন Moto G82 5G-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।
Motorola Moto G82 5G এর স্পেসিফিকেশন
- 6.6 ইঞ্চি POLED 120Hz ডিসপ্লে
- 50MP OIS +8MP + ম্যাক্রো ক্যামেরা
- 16MP সেলফি ক্যামেরা
- Snapdragon 695 5G প্রসেসর
- 5000mAh ব্যাটারি
Moto G82 5G স্মার্টফোনটিতে 2400 x 1080 এর রেজলিউশন, ফুল HD+ ডিসপ্লে সহ একটি 6.6-ইঞ্চি 10-bit pOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হল 120Hz এবং স্ক্রিন টু বডি রেশিও 91.32 শতাংশ, টাচ স্যাম্পলিং হল 360Hz। এই Motorola স্মার্টফোনটিতে Snapdragon 695 5G প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য Adreno 619 GPU দেওয়া হয়েছে। এই ফোনটি 5G এর 13টি ব্যান্ড সাপোর্ট করে। এই ফোনে 6GB LPDDR4x RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে যা 1TB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে।
ক্যামেরা ডিপার্টমেন্ট এর কথা বলতে গেলে এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 50MP, যা OIS এবং অ্যাপারচার f/1.8 সাপোর্ট করে। ফোনটিতে একটি 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ একটি অ্যাপারচার f/2.2 এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। এই Motorola ফোনটিতে 16MP সেলফি ক্যামেরা রয়েছে। Moto G82 স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি আছে, যা 30W টার্বোপাওয়ার চার্জিংয় সাপোর্ট করে। এই ফোনটি Android 12-এ চলবে।
Moto G82 5G স্মার্টফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, টাইপ সি পোর্ট (USB 2.0 পোর্ট), ডুয়াল স্পিকার সেটআপ, Dolby Atmos, 3.5 হেডফোন জ্যাক সহ পেশ করা হয়েছে। এর সাথে ফোনটিতে ডুয়াল মাইক, NFC, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, Bluetooth 5.1 এবং হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে।
Motorola Moto G82 5G এর দাম
Motorola এর লেটেস্ট Moto G82 5G স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। Moto G82 5G – 6GB RAM + 128GB স্টোরেজের প্রথম ভেরিয়েন্ট পেশ করা হয়েছে, যার দাম 21,499 টাকা। এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি 8GB RAM + 128GB স্টোরেজ সহ আসে যার দাম 22,999 টাকা। এই ফোনটি গ্রে এবং হোয়াইট এই দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।
Moto G82 5G স্মার্টফোনের সাথে পাওয়া লঞ্চ অফার সম্পর্কে কথা বললে, এই ফোনটি SBI-এর ক্রেডিট কার্ড ব্যাবহার করে কিনলে 1500 টাকার ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। SBI কার্ডে উপলব্ধ অফারের কারণে, বেস ভেরিয়েন্টটি 19,999 টাকা এবং 21,499 টাকায় কেনা যাবে৷ এর সাথে Jio ইউজার দের 5049 টাকা পর্যন্ত সুবিধাও দেওয়া হচ্ছে। এই Motorola স্মার্টফোনটি Flipkart, Reliance Digital এবং অন্যান্য রিটেল স্টোরে সেল এর জন্য পাওয়া যাচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
