Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi শীঘ্রই ভারতে তাদের একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করতে পারে। কোম্পানির সম্পর্কে বলা হচ্ছে যে কোম্পানি শীঘ্রই Redmi 11 Prime 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ হতে পারে। একটি নতুন রিপোর্ট অনুসারে, ভারতে লঞ্চ করা এই নতুন স্মার্টফোনটি সম্প্রতি চীনে লঞ্চ হওয়া Redmi Note 11E 5G-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। Redmi Note 11E 5G এবং POCO M4 5G স্মার্টফোনের স্পেসিফিকেশনেও সামান্য পার্থক্য রয়েছে। এই ফোনটি কিছু দিন আগে ইন্দোনেশিয়ায় Redmi 10 5G নামে লঞ্চ হয়েছে।
XiaomiUI রিপোর্টে দাবি করেছে যে Redmi 11 Prime 5G স্মার্টফোনটির কোডনেম ‘Light’ এবং মডেল নম্বর 22041219I। Redmi-এর এই ফোনটি ইন্দোনেশিয়ায় লঞ্চ হওয়া Redmi 10 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। Redmi-এর এই ফোনটি চিনে Note 11E 5G নামে পেশ করা হয়েছে। এই পোস্টে আমি আপনাদের আসন্ন Redmi 11 Prime 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং অন্যান্য বিবরণ সম্পর্কে বিস্তারিত জানাবো।
Redmi 11 Prime 5G ভারত লঞ্চ
Redmi 11 Prime 5G স্মার্টফোনটি শীঘ্রই ভারতে এন্ট্রি নিতে পারে। Xiaomi-এর এই ফোনটি লঞ্চের বিষয়ে আপাতত কোনও অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। XiaomiUI রিপোর্টে দাবি করেছে যে আসন্ন Redmi 11 Prime 5G স্মার্টফোনটি ইন্দোনেশিয়ায় লঞ্চ হওয়া Redmi 10 5G-এর মতো হতে পারে।
ভারতে লঞ্চ হতে চলা Redmi 11 Prime 5G স্মার্টফোনটিতে একটি 6.58-ইঞ্চি IPS LCD ডিসপ্লে থাকবে, যেখানে ফুল HD+ রেজলিউশন এবং 90Hz রিফ্রেশরেট থাকতে পারে। এর সাথে এই ফোনটি MediaTek Dimensity 700 SoC সহ দেওয়া যেতে পারে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার প্রাইমারি ক্যামেরা 50MP হবে, পাশাপাশি 2MP এর সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হবে। এই Redmi ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং AI ফেস আনলক ফিচার দেওয়া হবে।
Redmi-এর আসন্ন 11 Prime 5G স্মার্টফোনটি Android 12-এর উপর ভিত্তি করে MIUI 13-এ চলবে। এই ফোনে 5000 mAh ব্যাটারি থাকবে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে 5MP সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে। Redmi 11 Prime 5G স্মার্টফোনটি ভারতে 12000 টাকা পর্যন্ত দামে লঞ্চ হতে পারে। বর্তমানে এই ফোনটি সম্পর্কে এতটুকুই তথ্য পাওয়া যাচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
