মে মাসে লাভা তাদের 8 হাজার টাকার চেয়ে কম দামে ভারতে Lava Shark 5G ফোন লঞ্চ করেছিল। এই ফোনটি 7,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার হিসাবে Lava Shark 2 4G ফোনটি পেশ করার প্রস্তুতি নিচ্ছে। এটি শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফোনটি টিজ করা হচ্ছে। এই টিজারের মাধ্যমে ফোনের ফাস্ট লুক প্রকাশ্যে এসেছে। এই মাসে ভারতের বাজারে Lava Shark 2 4G ফোনটি লঞ্চ করা হবে।
কোম্পানির পক্ষ থেকে আপকামিং Lava Shark 2 4G ফোনের 16 সেকেন্ডের ভিডিও জারি করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে ফোনের সম্পূর্ণ ডিজাইন দেখা গেছে এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কেও জানা গেছে। এখনও পর্যন্ত ব্র্যান্ডের পক্ষ থেকে লঞ্চ ডেট জানানো হয়নি, তবে এই বিষয়ে অফিসিয়ালি তথ্য এলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। আপকামিং ফোনের টিজার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
আপকামিং Lava Shark 2 4G ফোনে ‘ইউ’ শেপের ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লের পাশাপাশি চারদিকে অত্যন্ত পাতলা বেজেল দেখা গেছে। এই ফোনের ব্যাক প্যানেলে iPhone 16 Pro Max ফোন থেকে অনুপ্রাণিত হয়ে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই সেটআপে তিনটি লেন্স এবং একটি কোয়াড এলইডি ফ্ল্যাশ রয়েছে।
ফোনের ক্যামেরা সেন্সর iPhone 16 Pro Max ফোনের মতো, তবে অন্যরকমভাবে ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP AI ক্যামেরা লেখা রয়েছে। ফোনটির ডানদিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। অন্যদিকে বাঁদিকের ফ্রেমে সিম স্লট রয়েছে। ফোনের লোয়ার ফ্রেমে ইউএসবি টাইপ-সি-পোর্ট, স্পিকার গ্রিল এবং 3.5এমএম হেডফোন জ্যাক যোগ করা হয়েছে।
Lava Shark 2 4G ফোনটি UNISOC প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই ফোনটি 6GB RAM সহ পেশ করা হতে পারে। কনফার্ম জানানো হয়েছে ফোনটিতে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
Lava Shark 2 4G ফোনটিতে 6.7 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 5,500mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। জানিয়ে রাখি লিক ও ধারনার উপর ভিত্তি করে ফোনটির স্পেসিফিকেশন জানানো হল, এগুলি লঞ্চের সময়ে পরিবর্তন করা হতে পারে।
জানিয়ে রাখি সম্প্রতি বেশ কিছু সার্টিফিকেশন এবং বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে Lava Shark 2 4G ফোনটি লিস্টেড হয়েছিল। গিকবেঞ্চ সাইটের মাধ্যমে ফোনটিতে Unisoc T606 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই প্রসেসর 1.82GHz হাই ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই গিকবেঞ্চ সাইটে আসন্ন লাভা ফোনটি 4GB RAM এবং অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ দেখা গিয়েছিল।
Lava Shark 2 4G ফোনটি এই মাসে ভারতে লঞ্চ হওয়া Samsung Galaxy F07 ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। এই ফোনটিতে MediaTek Helio G99 প্রসেসর এবং পাওয়ার ব্যাকআপের জন্য 25W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে। ভবিষ্যতে আপকামিং Moto G06 Power ফোনটি 7,000এমএএইচ ব্যাটারি সহ Lava Shark 2 ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
