Home খবর 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ লঞ্চ হল OPPO A78 4G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

50MP ক্যামেরা এবং 8GB RAM সহ লঞ্চ হল OPPO A78 4G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

একাধিক লিক রিপোর্ট সামনে আসার পর অবশেষে Oppo তাদের নতুন ‘A’ সিরিজের স্মার্টফোন OPPO A78 4G টেক প্ল্যাটফর্মে লঞ্চ করেছে। এই 4G ফোনটি ইন্দোনেশিয়ায় লঞ্চ করা হয়েছে, যা 8GB RAM এবং Qualcomm Snapdragon 680 প্রসেসরে রান করে।এই পোস্টে আপনাদের Oppo A78 4G ফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: BSNL এর খারাপ দিন যেন কিছুতেই শেষ হচ্ছে না! আম্বানির Jio কি এর প্রধান কারণ?

OPPO A78 4G ফোনের দাম

নতুন OPPO মোবাইল ফোনটি সিঙ্গেল মেমোরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ রয়েছে, যার দাম 3,599,000 IDR অর্থাৎ ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 19,500 টাকা। ইন্দোনেশিয়ায় OPPO A78 4G ফোনটি Sea Green এবং Black Mist কালার অপশনে কেনা যাবে। কোম্পানির তরফ থেকে এই ফোনটি কিনলে OPPO Enco Buds 2 ফ্রিতে দেওয়া হচ্ছে।

OPPO A78 4G ফোনের স্পেসিফিকেশন

স্ক্রিন: Oppo A78 4G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.43-ইঞ্চি FullHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে। Oppo তাদের এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি দিয়েছে যা Gorilla Glass 5 দ্বারা প্রোটেকটেড। আরও পড়ুন: Pan Card নিষ্ক্রিয় হয়ে গেছে? জেনে নিন পুনরায় অ্যাক্টিভেট করার পদ্ধতি

প্রসেসর: OPPO A78 4G ফোনটি Android 13 বেসড ColorOS 13 এ লঞ্চ করা হয়েছে যা Qualcomm Snapdragon 680 Octacore প্রসেসরে কাজ করে।এই ফোনটিতে 8GB RAM সম্প্রসারণ টেকনোলজি রয়েছে যা 8GB ফিজিক্যাল র‌্যামের সাথে যুক্ত হয়ে ফোনটিকে 16GB র‌্যামের পাওয়ার প্রদান করে।

ক্যামেরা: এই Oppo মোবাইল ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এর ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা একটি 2-মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্সের সাথে কাজ করে। Oppo A78 4G ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে Redmi 12 স্মার্টফোন, জেনে নিন লঞ্চ ডিটেইলস

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A78 4G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 67W SuperVOOC টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন