Home খবর Realme ভারতে লঞ্চ করেছে 50MP ক‍্যামেরা এবং 5,000mAh ব‍্যাটারি সহ Realme C35 স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন

Realme ভারতে লঞ্চ করেছে 50MP ক‍্যামেরা এবং 5,000mAh ব‍্যাটারি সহ Realme C35 স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন

Realme C35 টেক মার্কেটে প্রবেশ করার পর থেকে এই ফোনটি মোবাইল ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করছে। গত মাসে, এই স্মার্টফোনটি থাইল্যান্ডে প্রবেশ করেছে, তারপর থেকে ভারতীয় ব্যবহারকারীরা এই ফোনটির ভারত লঞ্চের জন্য অপেক্ষা করছে। 50MP ক্যামেরা, 5,000mAh ব্যাটারি, 4GB RAM এবং Unisoc T616 চিপসেট সহ এই Realme ফোনটি অবশেষে ভারতে লঞ্চ হয়েছে। ভারতে, এই ফোনটিকে 11,999 টাকার দামে লঞ্চ করা হয়েছে, এই ফোনটি আগামী 12 মার্চ থেকে দেশে বিক্রির জন্য উপলব্ধ হবে।

Realme C35 স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন

Realme C35 স্মার্টফোনটিকে কোম্পানি 2408 x 1080 পিক্সেল রেজল্যুশন সহ একটি 6.6-ইঞ্চির FullHD+ ডিসপ্লেতে লঞ্চ করেছে। ওয়াটারড্রপ নচ স্টাইলের এই স্ক্রিনটি এলসিডি প্যানেলে নির্মিত এবং 60Hz রিফ্রেশরেটে কাজ করে। Realme C35 ফোনটি 600nits ব্রাইটনেস এবং 401ppi সমর্থন করে। এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 90.7 শতাংশ এবং ফোনটির মাপ 164.4×75.6×8.1 মিমি এবং ওজন 189 গ্রাম।

Realme C35 ফোনটিকে Android 11 OS এ লঞ্চ করার সাথে ফোনটি RealmeUI 2.0 এর সাথে কাজ করে। প্রসেসিঙের জন্য, এই ফোনে 2.0 GHz ক্লক স্পিড এবং 12-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Unisoc T616 চিপসেট সহ একটি অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। একইভাবে, গ্রাফিক্সের জন্য এই রিয়েলমি ফোনটি Mali G57 GPU সমর্থন করে। রিয়েলমি LPDDR4X RAM এবং UFS 2.2 ROM প্রযুক্তিতে সজ্জিত করে এই স্মার্টফোনটিকে বাজারে পেশ করেছে।

Realme C35

Realme C35 স্মার্টফোনে ফোটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সমর্থন করে। ফোনের পিছনের প্যানেলে, LED ফ্ল্যাশ দিয়ে সজ্জিত F/1.8 অ্যাপার্চার সহ একটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, এর সাথে F/2.4 অ্যাপার্চার যুক্ত একটি 2-মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং F/2.8 অ্যাপার্চার যুক্ত একটি ব্ল‍্যাক এন্ড হোয়াইট VGA সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, Realme C35 ফোনে F/2.0 অ্যাপার্চার যুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme C35 ফোনটি একটি ডুয়াল সিম ফোন, এর সাথেই ফোনটি 3.5mm জ্যাকের পাশাপাশি অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার সমর্থন করে। সিকিউরিটি‌র জন্য, ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে, একই সঙ্গে এই মোবাইলটি ফেস আনলক ফিচারও সমর্থন করে। একইভাবে, পাওয়ার ব্যাকআপের জন্য, এই Realme ফোনটি 5,000 mAh ব্যাটারির সাথে 18W ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে কাজ করে।

Realme C35 দাম এবং সেল

Realme C35 স্মার্টফোনটিকে দুটি ভেরিয়েন্টে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, এই ভেরিয়েন্টটির দাম 11,999 টাকা। Realme C35 এর বড় ভেরিয়েন্টটি 4GB RAM মেমরি সহ 128GB ইন্টারনাল স্টোরেজ সমর্থন করে এবং এই ভেরিয়েন্টটিকে 12,999 টাকা দামে বাজারে লঞ্চ করা হয়েছে। আগামী 12 মার্চ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট Flipkart-এ Realme C35 ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হবে, এই ফোনটি Glowing Green এবং Glowing Black রঙে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন