Home খবর 12GB RAM, 50MP Selfie ক্যামেরা এবং কার্ভ pOLED ডিসপ্লে সহ পেশ হতে চলেছে Motorola Edge 60! প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

12GB RAM, 50MP Selfie ক্যামেরা এবং কার্ভ pOLED ডিসপ্লে সহ পেশ হতে চলেছে Motorola Edge 60! প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

মোটোরোলা তাদের Motrola Edge 60 Fusion এবং Edge 60 Stylus স্মার্টফোন ভারতে লঞ্চের পর, এবার তাদের এই সিরিজের অধীনে তৃতীয় Edge 60 মডেল পেশ করার প্রস্তুতি নিচ্ছে। আগামী 24 এপ্রিল razr 60 flip phone ফোনটি গ্লোবাল মঞ্চে লঞ্চ করা হবে। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই আপকামিং Motorola Edge 60 5G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস প্রকাশ্যে এসেছে।

Motorola Edge 60 এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে

লিক অনুযায়ী Motorola ফোনটি 6.7 ইঞ্চির বড় স্ক্রিন সহ লঞ্চ করা হবে। Motorola Edge 60 ফোনটিতে পাঞ্চ-হোল কার্ভ পিওএলইডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

প্রসেসর

জনপ্রিয় টিপস্টার evleaks Motorola Edge 60 ফোনটির সম্পর্কে তথ্য শেয়ার করেছে। এই ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর দেওয়া হবে।

স্টোরেজ

Motorola Edge 60 5G ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হবে। এই ফোনে 12GB ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 24GB RAM (12GB+12GB) এর পারফরমেন্স পাওয়া যাবে। লিক অনুযায়ী ফোনটির টপ ভেরিয়েন্টে 512GB স্টোরেজ সাপোর্ট করবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Motorola Edge 60 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony LYTIA 700C সেন্সর এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি 3x telephoto সেন্সর থাকবে বলে জানা গেছে। একইভাবে সেলফির জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60 ফোনটিতে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,200এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

ওয়াটারপ্রুফিং

প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Motorola Edge 60 ফোনটিতে মিলিটারি গ্রেড MIL-810H সার্টিফিকেশন দেওয়া হবে, ফলে ফোনটি মবুত এবং হাত থেকে নিচে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। এই ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হবে।