Home খবর মাত্র 5384 টাকায় পেয়ে যাবেন Ather 450X Gen 3, সিঙ্গেল চার্জে চলবে 146 কিমি

মাত্র 5384 টাকায় পেয়ে যাবেন Ather 450X Gen 3, সিঙ্গেল চার্জে চলবে 146 কিমি

ভারতীয় EV স্টার্টআপ কোম্পানি Ather Energy তাদের প্রিমিয়াম এবং শক্তিশালী ইলেকট্রিক স্কুটারের জন্য ভীষণ জনপ্রিয়। আপনারা এখন কোম্পানির ইলেকট্রিক স্কুটার গুলি অনলাইনেও কিনতে পারবেন। Ather Energy-এর ইলেকট্রিক স্কুটারগুলি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এও পাওয়া যাচ্ছে। Flipkart-এ Ather-এর স্কুটারগুলিতে অনেক অফারও পাওয়া যাচ্ছে। আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটার কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আজকের এই পোস্টে আপনাদের শক্তিশালী ইলেকট্রিক স্কুটার Ather 450X Gen 3 এর EMI অফার এবং এই ইলেকট্রিক স্কুটারের ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ভারতে 8 ডিসেম্বর লঞ্চ হবে Realme 10 Pro সিরিজ, আসবে একাধিক লো বাজেট 5G ফোন

Ather 450X Gen 3 স্কুটারের EMI অফার

Ather 450X Gen 3 ইলেকট্রিক স্কুটারের দাম 1,57,505 টাকা। এই ইলেকট্রিক স্কুটারটি Flipkart Axis Bank কার্ডে 5 শতাংশ ক্যাশব্যাকের সাথে পাওয়া যাচ্ছে। এই স্কুটারটি আপনারা বিভিন্ন ব্যাঙ্কের EMI অফারেও কিনতে পারবেন। অনেক ব্যাঙ্ক এই ইলেকট্রিক স্কুটারে তিন বছর পর্যন্ত EMI অফার দিচ্ছে। এই ইলেকট্রিক স্কুটারটি প্রতি মাসে 5,384 টাকার কিস্তিতে কেনা যাবে।

EMI প্ল্যান

Ather 450X Gen 3 এর স্পেসিফিকেশন এবং ফিচার

 

Ather 450X Gen 3 ইলেকট্রিক স্কুটারটিতে একটি 3.7kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। কোম্পানি জানিয়েছে যে এই ইলেকট্রিক স্কুটারটি 55 মিনিটে 0 থেকে 80 শতাংশ চার্জ হয়ে যায়। Ather 450X Gen 3 ইলেকট্রিক স্কুটারটি 2GB RAM এবং 16GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে । এই ইলেকট্রিক স্কুটারে রেয়ার ভিউ মিরর এবং 12 ইঞ্চি MRF টায়ার রয়েছে। এই ইলেকট্রিক স্কুটারটির ওজন 111.6 কেজি। আরও পড়ুন: লঞ্চ হল OPPO Reno 9 5G স্মার্টফোন, কম দামে 64MP Camera এবং 12GB RAM এর সঙ্গে পাওয়া যাবে অসাধারণ স্পেসিফিকেশন

Ather 450X Gen 3 ইলেকট্রিক স্কুটারে পাঁচটি মোড রয়েছে – ওয়ার্প, স্পোর্টস, রাইড, স্মার্ট ইকো এবং ইকো। Gen-3 এর বুট স্পেস 22 লিটার। এই স্কুটারটিতে একটি 7.0-ইঞ্চি টাচস্ক্রিন সিস্টেম, ফ্রন্টে এবং রেয়ারে ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক ফ্রন্ট এবং বেস্ট ড্রাইভ সিস্টেম রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন