Home খবর 9499 টাকা দামে পাওয়া যাবে 5G স্মার্টফোন! 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 120Hz ডিসপ্লে সহ শুরু হল HMD Vibe 2 5G ফোনের সেল

9499 টাকা দামে পাওয়া যাবে 5G স্মার্টফোন! 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 120Hz ডিসপ্লে সহ শুরু হল HMD Vibe 2 5G ফোনের সেল

সস্তা 5G স্মার্টফোন প্রেমীদের জন্য জনপ্রিয় টেক ব্র্যান্ড HMD Global ভারতের বাজারে তাদের HMD Vibe 2 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই কোম্পানি বেশ কয়েক বছর নোকিয়া ব্র্যান্ডের ফোন তৈরি করেছে। তবে বর্তমানে এই কোম্পানি তাদের নিজস্ব স্মার্টফোন পেশ করতে শুরু করেছে। লো বাজেট HMD Vibe 2 5G ফোনের স্টার্টিং প্রাইস রাখা হয়েছে মাত্র 9,499 টাকা। এই নতুন ফোনটির দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

HMD Vibe 2 5G ফোনের দাম এবং অফার

ভারতের বাজারে HMD Vibe 2 5G স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট 4GB RAM সহ 64GB স্টোরেজ অপশন 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে টপ ভেরিয়েন্টের 4GB RAM সহ 128GB স্টোরেজ অপশনের দাম 11,999 টাকা রাখা হয়েছে। আজ 26 মে দুপুর 12টা থেকে HMD Vibe 2 5G স্মার্টফোনের সেল শুরু হয়েছে।

প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে সস্তা HMD Vibe 2 5G ফোনটির দামে 1500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, এর ফলে এই ফোনটি মাত্র 9,499 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ডিসকাউন্ট ICICI, Axis, HDFC, SBI, Kotak, BoB, Yes Bank, Bank of Maharashtra, CSB Bank এবং AU Small finance bank ব্যাঙ্কের মাধ্যমে উপভোগ করা যাবে।

উপরোক্ত যেকোনো ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বা ডেভিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ডায়রেক্ট 1500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাব। এছাড়াও UPI transaction এর মাধ্যমে ফোনটি কিনলে 1500 টাকার ডিসকাউন্ট উপভোগ করা যাবে। জানিয়ে রাখি এই অফার সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে। 31 মে পর্যন্ত ফ্লিপকার্টের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। এই সস্তা 5জি ফোনটি Nordic Blue, Peach Pink এবং Cosmic Lavender কালার অপশনে সেল করা হবে।

HMD Vibe 2 5G ফোনের স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য HMD Vibe 2 5G ফোনে Unisoc T8200 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.1GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। ভারতের বাজারে এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড Sarvam AI সহ পেশ করা হয়েছে। জানিয়ে রাখি সার্ভাম এআই একটি ইন্ডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম।

HMD Vibe 2 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 265ppi সাপোর্ট করে এবং এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে 2D গ্লাস লেয়ার যোগ করা হয়েছে।

এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য HMD Vibe 2 5G ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 24 ঘন্টা পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

HMD Vibe 2 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে ইউজারদের জন্য ফোনে AI scene recognition সহ BeautyMode এর মতো ফিচার যোগ করা হয়েছে।

HMD Vibe 2 5G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে WiFi ও Bluetooth 5.0 যোগ করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এই ফোনটি 8 5G Bands সাপোর্ট করে, ফলে প্রতিটি কোম্পানির নাম্বারে ফাস্ট ইন্টারনেট উপভোগ করা যাবে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।