এই সপ্তাহে ওপ্পো তাদের OPPO A6k 5G ফোনটি 7000mAh ব্যাটারি, 12GB RAM এবং MediaTek Dimensity 6300 প্রসেসর সহ চীনের বাজারে লঞ্চ করা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে 14 এপ্রিল চীনের বাজারে এই সিরিজের OPPO A6s Pro 5G ফোনটি পেশ করা হবে। এই ওপ্পো ফোনটি লুক ও ডিজাইনের দিক দিয়ে 15 এপ্রিল আসন্ন OPPO F33 Pro ফোনের মতো হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO A6s Pro 5G স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
14 এপ্রিল OPPO A6s Pro ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে। এই দিন কোম্পানি দুপুর 2টো 30 মিনিটে চীনে ফোনটি পেশ করা হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী 12টা সময় হবে। ওপ্পো চীনের ওয়েবসাইট এবং মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে নতুন ওপ্পো ফোনটির লঞ্চ লাইভ দেখা যাবে। এই দিন অফিসিয়ালি ফোনটির দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে।
কোম্পানির OPPO A6s Pro 5G ফোনটি অফিসিয়াল ওয়েবসাইটে মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লিস্টেড হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজ এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 8GB RAM + 256GB স্টোরেজ অপশনে দেখা গেছে। অন্যদিকে ফোনটিতে 12GB RAM + 256GB স্টোরেজ ও 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। চীনের বাজারে OPPO ফোনটি Lucky Lotus, Moonlit Night, এবং Azure Sky তিনটি আকর্ষণীয় কালার অপশনে সেল করা হবে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OPPO A6s Pro 5G ফোনটিতে MediaTek Dimensity প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 16 দেওয়া হবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A6s Pro 5G ফোনটিতে শক্তিশালী 7,000এমএএইচ ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
রিপোর্ট অনুযায়ী ওপ্পোর নতুন 5G ফোনটিতে 2372 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হবে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এই ফোনের থিকনেস 8.32mm এবং ওজন 193 গ্রাম হবে বলে জানানো হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO A6s Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য A6s Pro 5G ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। আপকামিং OPPO A6s Pro 5G ফোনের সঠিক স্পেসিফিকেশন এবং দাম জানার জন্য 14 এপ্রিল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
