2026 সালের সূচনা রেডমি ফ্যানদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। ভারতে কোম্পানি তাদের ‘Note 15 সিরিজ’ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। 6 জানুয়ারি এই সিরিজের অধীনে REDMI Note 15 5G ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে REDMI Note 15 5G ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এই পেজের মাধ্যমে ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।
2026 সালের 6 জানুয়ারি ভারতে REDMI Note 15 5G ফোনটি লঞ্চ করা হবে। আমাজনে ফোনটির মাইক্রো সাইট লাইভ হয়ে গেছে এবং এই সাইটের মাধ্যমে লঞ্চ ডেট সম্পর্কেও জানা গেছে। কোম্পানি কয়েক মিনিটের জন্য এই মাইক্রোসাইটের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট শেয়ার করেছিল, তবে কিছুক্ষণ বাদেই তা সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আমাজন পেজে শুধুমাত্র ‘কামিং সুন’ লেখা রয়েছে। তবে আমাজনের পক্ষ থেকে লঞ্চ ডেট ডিলিট করার আগেই, আমরা পেজের স্ক্রিনশর্ট নিতে সফল হয়েছি, নিচে এই পেজের লঞ্চ ডেট সহ স্ক্রিনশট দেখানো হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে Redmi Note 15 5G ফোনটি 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি চীনের বাজারে ফোনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সহ পেশ করা হয়েছিল। অর্থাৎ ভারতের ইউজাররা Redmi Note 15 5G ফোনটিতে আরও অ্যাডভান্স ক্যামেরা উপভোগ করতে পারবেন। সম্প্রতি জার্মানির এক রিটেইলার ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে।
জার্মান রিটেইলার লিস্টিঙের মাধ্যমে জানানো হয়েছে Redmi Note 15 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনটিতে 108MP প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই আপকামিং Redmi 5G ফোনে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। ভারতের বাজারে একই ক্যামেরা মডিউলে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
গ্লোবাল বাজারে Redmi Note 15 5G ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই প্রসেসর 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। ভারতের বাজারে আপকামিং Redmi ফোনটি Xiaomi HyperOS 2 সহ পেশ করা হতে পারে।
চীনের বাজারে Redmi ফোনটি 5,800mAh ব্যাটারির সহ লঞ্চ করা হয়েছিল। তবে প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটির গ্লোবাল মডেলে 5,520mAh ব্যাটারি দেওয়া হবে। আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন ট্রেন্ডে রয়েছে। তাই ভারতে Redmi Note 15 5G ফোনটি 6,000mAh বা এর চেয়েও বড় ব্যাটারি সহ পেশ করা হতে পারে। এছাড়া ফোনটিতে কমপক্ষে 60W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
Redmi Note 15 5G ফোনটি 2392 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই AMOLED প্যানেলে তৈরি ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচারও থাকবে। একইসঙ্গে ফোনটি IP68 বা IP69 রেটিং সহ লঞ্চ করা হবে।
Redmi Note 15 5G ফোনটি 20 হাজার থেকে 25 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। গত বছর কোম্পানি Redmi Note 14 5G ফোনটি প্রাথমিক 18,999 টাকা দামে লঞ্চ করেছিল। এটি স্মার্টফোনের 6GB RAM ভেরিয়েন্টের দাম ছিল। অন্যদিকে 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 21,999 টাকা রাখা হয়েছিল। আপাতত ভারতে Redmi Note 15 5G ফোনটির অফিসিয়াল স্পেসিফিকেশন ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
