Home খবর আজ থেকে শুরু হল 10000 টাকার চেয়েও সস্তা Vivo T4 Lite 5G ফোনের সেল, জেনে নিন বিস্তারিত

আজ থেকে শুরু হল 10000 টাকার চেয়েও সস্তা Vivo T4 Lite 5G ফোনের সেল, জেনে নিন বিস্তারিত

যারা 10 হাজার টাকার চেয়েও কম দামে 5G স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য আজ অর্থাৎ 2 জুলাই থেকে ভারতে একটি নতুন লো বাজেট স্মার্টফোনের সেল শুরু হয়েছে। আজ থেকে দেশের বাজারে Vivo T4 Lite ফোনের সেল শুরু হয়েছে। 50MP Camera সহ এই 5G ফোনে 6,000mAh Battery দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম 10 হাজার টাকার চেয়েও কম এবং অফারে ফোনটির 8GB RAM মডেল পাওয়া যাবে মাত্র 12,499 টাকা দামে।

Vivo T4 Lite 5G ফোনের দাম

ভারতে Vivo T4 Lite 5G ফোনটি তিনটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্ট সহ অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে প্রথম সেলে ফোনটির সবকটি মডেলে 500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে Vivo T4 Lite 5G ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম পড়বে মাত্র 9,499 টাকা।

একইভাবে অফারে ফোনটির 6GB RAM মডেল 10,499 টাকা এবং 8GB RAM মডেল 12,499 টাকা দামে কেনা যাবে। SBI, HDFC এবং Axis Bank ইউজাররা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 500 টাকা ব্যাঙ্ক অফার পাবেন। এই ফোনটি আজ থেকে Titanium Gold এবং Prism Blue কালার অপশনে সেল করা হচ্ছে।

Vivo T4 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেলে দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইল সহ স্ক্রিনে 90 হার্টস রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই কম দামের 5G স্মার্টফোনটিতে আই প্রোটেকশনের জন্য (TÜV Rheinland) সার্টিফিকেশন রয়েছে।

প্রসেসর

Vivo T4 Lite 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য লো বাজেট 5G স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

স্টোরেজ

ভারতে Vivo T4 Lite 5G স্মার্টফোনটি 4GB RAM, 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে 8GB এক্সপেন্ডেবল RAM ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের সাহায্যে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB + 8GB) পারফরমেন্স পাওয়া যাবে। Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে LPDDR4X RAM + UFS 2.2 Storage সাপোর্ট করে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল সোনি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি কোম্পানির এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 9 ঘন্টা পর্যন্ত BGMI বা FreeFire এর মতো গেমগুলি উপভোগ করতে পারবে।

Vivo T4 Lite 5G এর ফিচার

Vivo T4 Lite 5G স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোন লঞ্চ প্রাইস
Redmi 14C 9,999 টাকা
iQOO Z10 Lite 9,999 টাকা
Samsung Galaxy F06 9,999 টাকা