15 হাজার টাকা দামের vivo Y11 5G ফোনে পাওয়া যাচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট! রয়েছে 6500mAh ব্যাটারি

গত মার্চ মাসে vivo মাত্র 14,999 টাকা দামে তাদের লো বাজেট vivo Y11 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। 4GB RAM সহ এই 5G ফোনে Extended RAM টেকনোলজির দৌলতে 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এবার কোম্পানির পক্ষ থেকে এই সস্তা ফোনে 1,000 টাকা ডিসকাউন্ট অফার জারি করা হয়েছে। এই ফোনটির দাম, অফার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

vivo Y11 5G ফোনের দাম এবং অফার

4GB RAM সহ vivo Y11 5G ফোনের 64GB মেমরি ভেরিয়েন্ট 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 16,999 টাকা। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির 128GB মডেলে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারে এই ফোনের 4GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 15,999 টাকা দামে কেনা যাবে।

Kotak, HDFC এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইউজারদের এই অফার দেওয়া হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে উপরোক্ত কার্ড ব্যাবহার করে ইএম‌আই করালে এই 1 হাজার টাকা ছাড় পাওয়া যাবে। জানিয়ে রাখি এই ফোনের 64GB মেমরি ভেরিয়েন্টে কোনো অফার দেওয়া হচ্ছে না। সস্তায় ফোনটি কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

vivo Y11 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাক‌আপের জন্য vivo Y11 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। আরও জানানো হয়েছে ফুল চার্জে এই ফোনে 48 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং বা 80 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

vivo Y11 5G ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে TUV সার্টিফাইড আই-কেয়ার স্ক্রিন দেওয়া হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পর‌ও চোখের তেমন ক্ষতি হবে না।

প্রসেসিঙের জন্য vivo Y11 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। 6nm
ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং এতে Circle to Search, AI Photo Enhance ও Google Gemini এর মতো বিভিন্ন এআই ফিচার রয়েছে।

vivo Y11 5G ফোনটি ভারতে 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। Extended RAM টেকনোলজির দৌলতে এই ফোনে 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। বাজারে এই ফোনটি 64GB ও 128GB মেমরি ভেরিয়েন্টে এবং Midnight Blue ও Sunrise Gold কালার অপশনে সেল করা হয়।

ফটোগ্রাফির জন্য vivo Y11 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে 5 স্টার ড্রপ রেজিস্টেন্স বডি দেওয়া হয়েছে, ফলে ফোনটি উঁচু থেকে পড়ে গেলেও কোনো সমস্যাই হবে না।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here